বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
খারিজ বাতিল সংশোধনের আবেদন
খারিজ বাতিল সংশোধনের আবেদন

খারিজ/রেকর্ড বাতিল/সংশোধনের আবেদন ফরম ডাউনলোড (PDF/Word) – পূর্ণ নির্দেশিকা

খারিজ/রেকর্ড বাতিল/সংশোধনের আবেদন ফরম ডাউনলোড (PDF/Word) ডাউনলোড করতে চাচ্ছেন? এখানই ডাউনলোড করুন।

জমি ক্রয়ের পর জমি খারিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। খারিজ মূলত ভূমি মালিকানার অফিসিয়াল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া কে বোঝায়। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে খারিজ ভুল হয়ে যায়, অথবা খারিজ রেকর্ড সংশোধনের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে জমির মালিককে খারিজ বাতিল বা সংশোধনের জন্য আবেদন করতে হয়। আজকের এই লেখায় আমরা জানবো—

  • খারিজ বাতিল আবেদন ফরম কীভাবে লিখবেন
  • খারিজ সংশোধনের আবেদন ফরম পূরণের নিয়ম
  • দরকারি কাগজপত্র
  • কোথায় আবেদন জমা দিতে হয়
  • ফ্রি ডাউনলোড লিংক (PDF/Word)

খারিজ বাতিলের আবেদন ফরম কেন প্রয়োজন?

জমির খারিজ রেকর্ডে যদি কোনো করণিক ভুল থাকে, যেমন—

নামের বানান ভুল,অংশীদারদের নাম বাদ পরা, খতিয়ান নম্বর ভুল অথবা প্রতারণার মাধ্যমে অন্য কারো নামে খারিজ হয়ে যাওয়া ইত্যাদি কারনে যদি খতিয়ানে কোন ভুল হয় তাহলে সঠিক মালিকানা বজায় রাখার জন্য খারিজ বাতিলের আবেদন করতে হয়। এ আবেদন জমা দিলে সংশ্লিষ্ট ভূমি অফিস তদন্ত করে ভুল সংশোধন করে দেয়।

খারিজ সংশোধনের আবেদন ফরম কেন প্রয়োজন?

শুধু খারিজ/রেকর্ড বাতিল নয়, অনেক সময় ছোটখাটো সংশোধনেরও দরকার হয়। যেমন— পিতা বা মাতার নামের বানান ভুল, জমির পরিমানে ভুল , দাগ নম্বরে টাইপিং মিসটেক বা ঠিকানায় সামান্য ভুল এসব ক্ষেত্রে সরাসরি খারিজ সংশোধনের আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হয়। তাই রেকোর্ড সংশোধনের এই ফরম টি অনেক গুরুত্বপূর্ন।

খারিজ বাতিল ও সংশোধনের আবেদন ফরম কিভাবে লিখবেন?

ফরম লেখার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে:

  • আবেদনকারীর নাম ও ঠিকানা – যিনি জমির মালিক তিনি স্পষ্টভাবে লিখবেন।
  • মৌজা, খতিয়ান ও দাগ নম্বর – সঠিকভাবে উল্লেখ করতে হবে।
  • ভুল তথ্য ও সঠিক তথ্যের তুলনা –রেকোর্ডে বা খতিয়ানে কোথায় ভুল আছে এবং কিভাবে সংশোধন চাইছেন তা পরিষ্কারভাবে লিখতে হবে।
  • খারিজ কেস নং – কে খারিজ কেস মূলে সম্পত্তি খারিজ হয়েছে সেই খারিজ কেস নং উল্লেখ করুন আবেদনে।

স্বাক্ষর, তারিখ ও মোবাইল নং – আবেদন শেষে আবেদনকারীর স্বাক্ষর তারিখ এবং মোবাইল নম্বর দিন। এতে করে যেকোন প্রয়োজনে ভমি অফিস দ্রুত আপনার সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করে নিতে পারবে।

আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া

আবেদনপত্র টি সঠিক ভাবে সকল প্রয়োজনীয় তথ্য সহ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস (AC Land) এ জমা দিতে হবে। এতে ২০ টাকার কোর্ট ফি যুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপতত্রের ফটোকপি জমা দিতে হবে। তদন্ত শেষে ভূমি অফিস আদেশ প্রদান করবে।

রেকর্ড সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

খারিজ বাতিল বা সংশোধনের আবেদন জমা দেওয়ার সময় সাধারণত নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হয়:
জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি

  • জমির দলিলের কপি
  • পূর্বের খারিজ সনদের কপি
  • ভুল বা বাতিলের প্রমাণপত্র (যদি থাকে)
  • আবেদনকারীর ছবি

ফ্রিতে খারিজ/রেকর্ড বাতিল/সংশোধনের আবেদন ফরম PDF ডাউনলোড করুন আমাদের ওয়েবসাইট থেকে

📥 [খারিজ সংশোধন আবেদন ফরম Word ডাউনলোড]

👉 এই ফরম প্রিন্ট করে নিজের তথ্য দিয়ে পূরণ করুন এবং ভূমি অফিসে জমা দিন।
👉 Word ফাইল টি অভ্র দিয়ে কালপুরুষ ফন্টে লিখা হয়েছে। ইউনিকোড ফন্ট না থাকলে লিখা ভাংগা আসবে। ইউনিকোড কালপুরুষ ফন্ট ডাউনলোড করুন

খারিজ বাতিল/সংশোধনের আবেদন ফরম পূরণের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

  • তথ্য যেন স্পষ্ট ও সঠিক হয়
  • নাম-ঠিকানা সরকারি কাগজপত্রের সাথে মিল থাকতে হবে
  • ভুল বানান এড়িয়ে চলুন
  • জমির মালিকানার প্রমাণপত্র ছাড়া আবেদন করলে তা বাতিল হতে পারে

খারিজ বাতিল প্রসঙ্গে FAQ (সাধারণ প্রশ্নোত্তর)

প্রশ্ন ১: খারিজ বাতিলের আবেদন কোথায় জমা দিতে হয়?
👉 উপজেলা ভূমি অফিসে জমা দিতে হয়। যাকে এসিল্যান্ড অফিস বলা হয়।

প্রশ্ন ২: খারিজ সংশোধনের আবেদন করতে কি টাকা লাগে?
👉 ২০ টাকা কোর্ট ফি দিতে হয়।

প্রশ্ন ৩: খারিজ আবেদন ফরম কি অনলাইনে পাওয়া যায়?
👉 হ্যাঁ, আমাদের ওয়েবসাইট থেকে PDF ও Word ফরম ডাউনলোড করা যাবে।

প্রশ্ন ৪: আবেদন করলে কত দিনে ফল পাওয়া যায়?
👉 তদন্ত ও প্রক্রিয়ার ওপর নির্ভর করে সাধারণত ৩০-৬০ দিনের মধ্যে সমাধান হয়।

জমির খারিজ রেকর্ড সঠিক রাখা প্রতিটি মালিকের জন্য জরুরি। যদি ভুল হয়ে থাকে, তাহলে দেরি না করে দ্রুত খারিজ বাতিল অথবা সংশোধনের আবেদন ফরম পূরণ করে ভূমি অফিসে জমা দিন। এতে ভবিষ্যতে আইনি জটিলতা থেকে রক্ষা পাওয়া যাবে।

👉 এখনই উপরের লিংক থেকে ফরম ডাউনলোড করে আপনার আবেদন প্রস্তুত করুন।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন

https://www.youtube.com/watch?v=g5qSuDW9i0Q