বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
অনলাইন দলিল

সকল নিবন্ধন দলিল অনলাইনে সংরক্ষণের আবেদন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যানের

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান দেশের সকল প্রকার নিবন্ধন দলিল অনলাইনে সংরক্ষণের জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক ও আইন সচিব বরাবর আবেদন জানিয়েছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের ভূমি বিরোধের অন্যতম কারণ জমির পুরাতন দলিল খুঁজে না পাওয়া। বর্তমানে কাগজভিত্তিক দলিল সংরক্ষণ পদ্ধতি অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ, কারণ বালাম বইয়ের ক্ষয়প্রাপ্তি, দলিলের ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার ফলে জমির প্রকৃত মালিকরা দলিল পুনরুদ্ধারে জটিলতার সম্মুখীন হন। এতে অনেকে প্রতারণার শিকার হন এবং জালিয়াতি বাড়ছে।

তিনি মনে করেন, সকল দলিল ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হলে মালিকানা যাচাই-বাছাই সহজ হবে এবং জনগণ সহজেই তাদের জমির দলিলের নকল সংগ্রহ করতে পারবে। এতে ভূমি সংক্রান্ত জালিয়াতি কমবে এবং ভূমি বিরোধের সমাধান ত্বরান্বিত হবে।

এই উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানান।