বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন (দেওয়ানী কার্যবিধি)

বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন? আর খুজতে হবে না। বার কাউন্সিল লিখিত পরীক্ষার সকল প্রশ্ন এবং সকল প্রশ্ন বিশ্লেষণ করে বার কাউন্সিল পরীক্ষার সাজেশন সব এসাথে পাবেন।

এই পোষ্টে যা আছে

বার কাউন্সিল পরীক্ষার বিগত সালের লিখিত প্রশ্ন (২০০৩-২০২৫)

দেওয়ানী কার্যবিধি

www.bdlawhub.com

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০০৩ সালের প্রশ্ন

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০০৩ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) ডিক্রির সংজ্ঞা লিখুন।

খ) ‘ক’ একটি বাড়ির স্বত্ব ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার ১ম সহকারী জজ আদালতে ‘খ’ এর বিরুদ্ধে ১০/০১/০৩ তারিখে দেওয়ানি মোকদ্দমা নং ১/২০০৩ দাখিল করে। আদালত দেখে যে, আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে মোকদ্দমা মূল্য (তায়দাদ) কম দেখানো হয়েছে ফলে আদালত ২০/০১/০৩ তারিখের মধ্যে মোকদ্দমা মূল্য সংশোধন করার নির্দেশ দেয়। বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে আদালত ২১/০১/০৩ তারিখের এক আদেশে আরজি খারিজ করে। বাদীর জন্য কী কোন প্রতিকার আছে? বর্ণনা করুন।

গ) দেওয়ানি মোকদ্দমা নং ১/২০০৩ চূড়ান্ত শুনানির জন্য ২০/০১/০৩ তারিখ ধার্য্য ছিল। মামলা শোনানিকালে বাদী অনুপস্থিত ছিল কিন্তু বিবাদী হাজির হয়। আদালত তদ্বীরের অভাবে মামলা খারিজ করে। মামলা পুনরুদ্ধারের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন।

২. ক) বাদী জামালউদ্দিন নালিশি সম্পত্তিতে তাহার স্বত্ব ঘোষণার জন্য যশোর ২য় যুগ্ম জেলা জজ আদালতে মোকদ্দমা নং- ৬৩/২০০৩ দায়ের করে। বিবাদী নুরউদ্দিন স্বত্ব ঘোষণা ও বাটোয়ারার জন্য অন্য একটি দেওয়ানি মোকদ্দমা নং-১০০/২০০৩ দায়ের করে। উভয় মোকদ্দমা একই পক্ষগণের মধ্যে এবং একই নালিশি সম্পত্তি সংক্রান্ত। উভয় মোকদ্দমা একত্রে বিচার করা যায় কিনা আপনার মক্কেল জামাল উদ্দিন তাহা আপনার নিকট জানিতে চায়। আপনার মক্কেল স্পষ্টত সময় ও অর্থ বাঁচাতে চায়। তাহাকে উপদেশ দিন এবং আদালতে মামলা দায়েরের জন্য কজ টাইটেল ও আইনের সংশ্লিষ্ট ধারার বিধান উল্লেখপূর্বক একটি দরখাস্ত মুসাবিদা করুন। এক্ষেত্রে শুনানির জন্য যুক্তি ও কারণসমূহ দরখাস্তে বর্ণনা করুন।

খ) জনতা ব্যাংক ৪,৪০,০০০/- টাকা আদায়ের নিমিত্তে মেসার্স কামাল এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে যশোর এর বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ আদালতে মানি স্যুট নং ১৯/২০০২ দায়ের করে। মামলাটি শুনানির জন্য ১১/১০/২০০৩ তারিখ ধার্য ছিল। উক্ত ১১/১০/২০০৩ তারিখে ব্যাংক কোন তদবির না করায় মামলাটি তদ্বিরের অভাবে খারিজ হয়। মামলাটি পুনরুদ্ধারের জন্য আপনার সিনিয়ার আপনাকে একটি দরখাস্ত মুসাবিদা করিতে বলেন। মামলা পুনরুদ্ধারের জন্য উপযুক্ত হেতু বর্ণনা করিয়া ও আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লেখ করিয়া একটি মুসাবিদা করুন।

৩. ক) একটি মামলার বাদী আপনার মক্কেল। তিনি আপনাকে পরামর্শ দেন যে, রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার পরামর্শের সমর্থনের যুক্তি প্রদর্শন করে। আপনিও মনে করেন যে, ক্রোক আদেশের জন্য আবেদন করা যায়। বিবাদীর সম্পত্তির রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করে একটি দরখাস্ত মুসাবিদা করুন।

খ) উপরোক্ত মোকদ্দমায় আপনার সমর্থনের আদালতে কী কী কারণ প্রদর্শন করবেন?

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০০৪ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০০৪ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. নিম্নলিখিত যে কোন ৪টির সংজ্ঞা দিন:

ক) রেস্-জুডিকাটা; খ) আদেশ এবং ডিক্রি; গ) রায়ে নির্ণীত দেনাদার; ঘ) রায়ের পূর্বে ক্রোক; ঙ) কজ অব একশন; চ) ইস্যু; ছ) সেট অফ।

২. মামলার কোন পর্যায় পর্যন্ত আরজি সংশোধনের আবেদন করা যায়? আপিল চলাকালীন সময়ে কী আরজি সংশোধনের প্রার্থনা করা যায়? মামলার আরজি সংশোধনের জন্য দরখাস্ত মুসাবিদা করুন।

৩. ক) আদালত কখন অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করিতে পারেন? আলোচনা করুন।

খ) করিম ঢাকার জজ আদালতে তাহার জমির স্বত্ব ঘোষণা ও দখল সাব্যস্তকরণের (confirmation) জন্য তাহার প্রতিবেশী রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রহিম তাহাকে উক্ত জমি হইতে উচ্ছেদের হুমকি দেয়। যথাযথ আইনের উদ্ধৃতি দিয়া অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০০৫ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০০৫ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. নিম্নলিখিত যে কোন ৪টি ব্যাখ্যা করুন:

ক) আইনানুগ প্রতিনিধি; খ) অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা; গ) কজ অব একশন বা মোকদ্দমার কারণ; ঘ) বিকল্প সমন জারি; ঙ) প্লিডিংস; চ) স্থানীয় তদন্ত।

২. “এখতিয়ার” এবং “দেওয়ানি প্রকৃতির মামলা” বলিতে আপনি কী বুঝেন? আইনের বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। কোন কোন ক্ষেত্রে মামলার আরজি খারিজ করা যায়? আইনের বিধান উল্লেখসহ আরজি খারিজের দরখাস্ত মুসাবিদা করুন।

৩. ক) কোন আইনের বিধান বলে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেয়া হয়ে থাকে? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত কী কী বিষয় বিবেচনা করে থাকেন?

খ) বিরোধীয় সম্পত্তিতে স্বত্ব ঘোষণা প্রার্থনায় দায়েরকৃত বিচারাধীন মামলার বাদী খোদা বক্সের অনুকূলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করে বিবাদীগণকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সীমানা প্রাচীর না ভাঙ্গার নির্দেশ দেন। কিছুদিন পরই বিবাদীগণ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। বাদী বিবাদীগণের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিকার প্রার্থী। কোন আইনের বিধান অনুযায়ী আপনি বাদীর প্রতিকারের ব্যবস্থা করবেন?

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০০৬ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০০৬ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) দেওয়ানি কার্যবিধিতে “আরজি সংশোধনী” সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করুন।

খ) বাদী দাখিলকৃত আরজি সংশোধনী দরখাস্তে যাহা মামলার বিষয় বস্তুর পরিসংখ্যান করে তাহার বিরুদ্ধে বিবাদী পক্ষের একটি আরজি মুসাবিদা করুন।

২.একটি ঘোষণামূলক ডিক্রি ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার ‘আরজি’ ক এর পক্ষে খ এর বিরুদ্ধে মুসাবিদা কর যে ‘খ’ ‘ক’ কে তাহার পৈত্রিক নিবাসন হইতে ভুয়া মৌখিক দানের ভিত্তিতে উচ্ছেদ করিতে চেষ্টা করিতেছে।

৩. ক) প্লিডিংস কী এবং আরজি ও লিখিত বিবৃতির অত্যাবশ্যকীয় উপাদান কী কী।

খ) বাংলাদেশে বিভিন্ন প্রকার দেওয়ানি আদালতসমূহ কী কী? জেলা জজের কোনো দেওয়ানি আদেশের বিরুদ্ধে (দেওয়ানি মামলায় ১১৫ ধারায়) কী প্রতিকার পাওয়া যায়।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০০৭ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০০৭ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. নিম্নলিখিত যে কোন ৪টি দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করুন:

ক) মোকদ্দমার উৎপত্তির কারণ; খ) আইনানুগ প্রতিনিধি; গ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞা; ঘ) রেসজুডিকাটা বা দোবারা; ঙ) রায়ের পূর্বে অগ্রিম ক্রোক; চ) প্লিডিংস্ এর সংশোধন; ছ) বিকল্প সমন জারি; জ) আদালতের অন্তর্নিহিত ক্ষমতা।

২. ক) আরজি ও জবাব সংশোধন বলতে আপনি কী বুঝেন?

খ) আরজি ও জবাব সংশোধনের ক্ষেত্রে নিয়ামক বিবেচনাগুলো কী?

গ) মূল আদালত কর্তৃক মোকদ্দমার রায় ঘোষণার পর কী আরজি বা জবাব সংশোধনের কোন সুযোগ আছে?

৩. বাদী হিসেবে X ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতে Y এর বিরুদ্ধে মোকদ্দমার ভূমিতে স্বত্ব ঘোষণা পূর্বক খাস দখলের প্রার্থনায় এই মর্মে একটি মোকদ্দমা করেন যে কিছুদিন পূর্বে বিবাদী Y এবং তার লোকজন বলপূর্বক তাকে তার স্বত্বদখলীয় ভূমি থেকে বেদখল করেছেন। মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে Y হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং মোকদ্দমার কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ফলে মোকদ্দমাটি X এর অনুকূলে একতরফাসূত্রে ডিক্রি হয়। একতরফা রায় বাতিল করার জন্য Y আপনাকে অ্যাডভোকেট নিযুক্ত করেন। Y এর পক্ষে সম্ভাব্য যে সব প্রতিকার উন্মুক্ত আছে সে-সব বিস্তারিত আলোচনা করুন। আপনার বিবেচনায় Y এর জন্য একতরফা ডিক্রি বাতিল করার জন্য সব থেকে সহজ ও কার্যকর পদক্ষেপ কোনটি?

www.bdlawhub.com এর এই অংশের বিশেষ পর্যবেক্ষণ (২০০৩ – ২০০৭):

  • আরজি ও জবাব সংশোধন (Order 6, Rule 17): লক্ষ্য করলে দেখবেন, ২০০৪, ২০০৬ এবং ২০০৭ সালে টানা এই টপিক থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ, এটি সিপিসি-র সবচেয়ে “পপুলার” লিখিত প্রশ্ন।
  • একতরফা ডিক্রি ও প্রতিকার (Order 9, Rule 13): ২০০৩ এবং ২০০৭ সালে একতরফা ডিক্রি বাতিলের পদ্ধতি ও প্রতিকার নিয়ে প্রশ্ন এসেছে।
  • মুসাবিদার ভিন্নতা: এই বছরগুলোতে ‘মোকদ্দমা একত্রীকরণ’ (Consolidation of Suits) এবং ‘একতরফা ডিক্রি বাতিলের আবেদন’-এর মতো গুরুত্বপূর্ণ মুসাবিদাগুলো অন্তর্ভুক্ত ছিল।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০০৮ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০০৮ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো। ৪

১. রেস জুডিকাটা বলিতে কী বুঝায় এবং রেস জুডিকাটা প্রয়োগ করিতে হইলে কী কী শর্ত পালিত হতে হবে উদাহরণসহ আলোচনা করুন।

২. মামলার কোন পর্যায় পর্যন্ত আরজি সংশোধনের দরখাস্ত করা যায় এবং কোন কোন পরিস্থিতিতে আদালত আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুর করিবেন? আলোচনা করুন।

৩. ক) একটি মামলার বাদী আপনার মক্কেল। তিনি আপনাকে পরামর্শ দেন যে, রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার পরামর্শের সমর্থনে যুক্তি প্রদর্শন করে। আপনিও মনে করেন যে, ক্রোক আদেশের জন্য আবেদন করা যায়। বিবাদীর সম্পত্তি রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করে একটি দরখাস্ত মুসাবিদা করুন।

খ) উপরোক্ত মোকদ্দমায় আপনার আবেদনের সমর্থনে আদালতে কী কী কারণ প্রদর্শন করবেন?

১. দেওয়ানি কার্যবিধির ১০ ধারার তাৎপর্য আলোচনা করুন। ঐ ধারা অনুযায়ী একটি মোকদ্দমা স্থগিত করিতে হইলে কী কী শর্ত পালিত হইতে হইবে তাহা আলোচনা করুন।

২. দেওয়ানি কার্যবিধির ধারা ২০ এর বিধান আলোচনা করুন। সরকারি কর্মচারীর টর্ট জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করা যায়?

৩. কোন কোন ক্ষেত্রে আদালতে দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারায় স্বীকৃত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন? কোন ক্ষেত্রে আপিলের প্রতিকার থাকা সত্ত্বেও প্রাথমিক আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না?

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০০৯ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০০৯ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. নিম্নলিখিত যে কোন ৪টি ব্যাখ্যা করুন:

ক) প্লিডিংস; খ) ডিক্রি ও আদেশ; গ) মোকদ্দমার কারণ; ঘ) সেট অফ; ঙ) রেসজুডিকাটা; চ) অন্তর্বর্তীকালীন মুনাফা; ছ) রায়ের পূর্বে ক্রোক; জ) বিকল্প সমন জারি।

২. দেওয়ানি মামলা কীভাবে দায়ের করিতে হয়? আরজিতে কী কী বিষয় অন্তর্ভুক্ত করিতে হয়? স্থাবর সম্পত্তির মামলা কোন আদালতে দায়ের করিতে হয়। উদাহরণ সহকারে ব্যাখ্যা করুন।

৩. আরজি খারিজের কারণসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন। ঐরূপ আরজি খারিজ করা হইলে প্রতিকার কী? ১৯০৮ সনের কার্যবিধির সংশ্লিষ্ট বিধানবলির আলোকে ‘আরজি খারিজ’ এবং ‘আরজি ফেরত’ সম্পর্কে আলোচনা করুন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০১০ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০১০ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. নিম্নলিখিত যে কোন ৪টি ব্যাখ্যা করুন:

ক) আইনানুগ প্রতিনিধি; খ) রিসিভার; গ) মোকদ্দমার কারণ; ঘ) আরজি খারিজ; ঙ) প্লিডিংস; চ) স্থানীয় পরিদর্শন।

২. উদাহরণসহ রেস জুডিকাটার বিধানাবলী আলোচনা করুন।

৩. প্লিডিংস সংশোধন বলতে আপনি কী বুঝেন? প্লিডিংস সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলি কী কী? বিচারিক আদালত কর্তৃক রায় ঘোষণার পর কী প্লিডিংস সংশোধন করা যায়?

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০১১ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০১১ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) ‘রায়’ এবং ‘ডিক্রির’ মধ্যে পার্থক্য করুন।

খ) ১০/০৩/২০১১ তারিখে A নালিশি সম্পত্তির স্বত্ব ঘোষণা ও খাস দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে B এর বিরুদ্ধে মোকদ্দমা নং ১৫/২০১১ রুজু করেন। কিন্তু আদালত দেখেন যে, আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে, তার তায়দাদ কম দেখানো হয়েছে। ফলে আদালত ৩১/০৩/২০১১ তারিখের মধ্যে তায়দাদ সংশোধন করার নির্দেশ দেন। বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে আদালত ০৭/০৪/২০১১ তারিখের এক আদেশে আরজি খারিজ করেন। বাদীর জন্য কী কোন প্রতিকার আছে?

২. ক) ‘রেস জুডিকাটা’ সম্পর্কে আলোকপাত করুন।

খ) ধরুন একটি মামলার বাদী আপনার মক্কেল। তিনি আপনাকে পরামর্শ দেন যে, রায়ের পূর্বে নালিশি সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার পরামর্শের যুক্তি প্রদর্শন করেন। আপনিও মনে করেন যে, ক্রোকের আদেশের জন্য আবেদন করা যায়। নালিশি সম্পত্তি রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করে একটি দরখাস্ত মুসাবিদা করুন।

৩. ক) আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতে কী বুঝায়?

খ) করিম সিলেটের সিনিয়র জজ আদালতে নালিশি সম্পত্তির স্বত্ব ঘোষণা ও দখল সাব্যস্তকরণের জন্য তার প্রতিবেশী রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর একটি সুনির্দিষ্ট তারিখে রহিম তাকে নালিশি সম্পত্তি হতে উচ্ছেদের হুমকি দেন। যথাযথ আইন উল্লেখপূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০১২ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০১২ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) প্লিডিংস কী? আরজি এবং লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান কী কী?

খ) আপনার মক্কেল সরাফতের পক্ষে আপনি ২০ লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রামের ১ম যুগ্ম জেলা জজ আদালতে মানি স্যুট দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যে, কালাম চট্টগ্রামের ডবলমুরিং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি ৫ কাঠা জমি বিক্রির চেষ্টা করছে। মানি স্যুটের ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য আপনি আইন অনুযায়ী কী পদক্ষেপ গ্রহণ করবেন?

২. নিম্নলিখিত যে কোন ৪টি ব্যাখ্যা করুনঃ

ক) বিকল্প সমন জারি, খ) সেট অফ, গ) মোকদ্দমার কারণ, ঘ) রেস জুডিকাটা, ঙ) ডিক্রি, চ) অন্তর্বর্তীকালীন মুনাফা।

৩. ক) দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারার বিধানাবলী আলোচনা করুন।

খ) কামাল ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি সম্পত্তির স্বত্ব ঘোষণার জন্য তার প্রতিবেশী জামালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর একটি সুনির্দিষ্ট তারিখে জামাল তাকে নালিশি সম্পত্তি হতে উচ্ছেদের হুমকি দেন। যথাযথ আইন উল্লেখপূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০১৪ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০১৪ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ ‘রেস সাবজুডিস’ এবং ‘রেস জুডিকাটার’ মধ্যে পার্থক্য নিরূপণ করুন।

২. সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক উদাহরণসহ রেসটিটিউশন ব্যাখ্যা করুন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০১৫ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০১৫ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. প্লিডিংস সংশোধন বলতে আপনি কি বুঝেন? প্লিডিংস সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলি কী কী? বিচারিক আদালত কর্তৃক রায় ঘোষণার পর কী প্লিডিংস সংশোধন করা যায়?

২. ‘এখতিয়ার এবং দেওয়ানি প্রকৃতির মামলা’ বলতে আপনি কি বুঝেন? কোন কোন ক্ষেত্রে মামলার আরজি খারিজ করা যায়? আইনের বিধান উল্লেখপূর্বক আরজি খারিজের দরখাস্ত মুসাবিদা করুন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০১৭ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০১৭ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ ‘রেস সাবজুডিস’ এবং ‘রেস জুডিকাটা’- এর মধ্যে পার্থক্য নিরূপণ করুন।

২. ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ১৪৪ ধারা উদাহরণসহ ব্যাখ্যা করুন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০২০ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০২০ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) “The pleadings should contain facts and not law or evidence” একটি আদর্শ প্লিডিংস এর বৈশিষ্ট্য উল্লেখপূর্বক মন্তব্যটি The Code of Civil Procedure, 1908 এর Order-VI এর আলোকে সংক্ষেপে ব্যাখ্যা করুন।

খ) X বাদী হয়ে আপনার মক্কেল Y সহ আরো ৫ জন বিবাদীর বিরুদ্ধে নালিশি জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং Y কর্তৃক পরিচালিত আরজির তফশিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তির প্রতিষ্ঠার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করত নালিশি জমির দখল বিষয়ে একটি একতরফা Status quo আদেশ লাভ করে। আপনি জানেন যে, সমবায় সমিতি সংক্রান্ত মোকদ্দমা উক্ত আদালত এর বিচারিক এখতিয়ার বহির্ভূত। এমতাবস্থায়, আপনার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে তাৎক্ষণিক কী পদক্ষেপ গ্রহণ করবেন? The Code of Civil Procedure, 1908 এর বিধান উল্লেখে উত্তর দিন।

২. ক) ‘Court shall not pass exparte order or ad interim injunction without hearing the opposite party’, The Code of Civil Procedure, 1908 এর Order-XXXIX, Rule-5A এর আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন।

খ) আপনার প্রতিপক্ষের বিজ্ঞ কৌঁসুলি নালিশি জমির বাজার মূল্য নির্ধারণ, বর্তমান অবস্থা ব্যাখ্যা ও এর বর্তমান দখলকার নির্ধারণের জন্য The Code of Civil Procedure, 1908 এর Order XXVI, Rule-9 অনুযায়ী স্থানীয় তদন্তের প্রার্থনায় যুগ্ম জেলা জজ আদালত, পঞ্চগড় এ আবেদন দাখিল করেছেন। এই দরখাস্তের বিরোধিতায় আপনার ৫টি যুক্তি সংশ্লিষ্ট আইনের বরাতসহ লিপিবদ্ধ করুন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০২১ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০২১ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) “Plaint cannot be rejected on mixed question of law and fact”-The Code of Civil Procedure, 1908 এর বিধান অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণসমূহ উল্লেখপূর্বক মন্তব্যটি ব্যাখ্যা করুন।

খ) D এবং C যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী। C তার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় D এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ের চুক্তি করেন। চুক্তি মোতাবেক D তা সরবরাহ করলেও C তার মূল্য পরিশোধ করেননি। D মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলা করেন। C মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলী করতে চান। C এর বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনার করণীয় কী? সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে উত্তর দিন।

২. ক) “Judgment on Admissions” কী? আদালত কোন ক্ষেত্রে উক্তরূপ রায় প্রদান করেন? সংশ্লিষ্ট বিধান উল্লেখে উত্তর দিন।

খ) ২০০৩ সালের ৪০ নং আইনের দ্বারা The Code of Civil Procedure, 1908 এর Order XVII Rule 1 এ মামলা মূলতবি সংক্রান্ত যে বিধান প্রবর্তন হয়েছে তা মামলার দ্রুত নিষ্পত্তিতে কীভাবে ভূমিকা রাখতে পারে। বিস্তারিত উত্তর দিন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০২২ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০২২ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) The Code of Civil Procedure, 1908 এর অধীনে কখন একটি দেওয়ানি মোকদ্দমায় রিসিভার নিয়োগ করা যায়? একজন রিসিভারের দায়িত্বসমূহ কী?

খ) The Code of Civil Procedure, 1908 এর বিধানের আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর কিংবা নামঞ্জুরের ক্ষেত্রে আদালতের ক্ষমতা ও অনুসরণীয় নীতিমালা বর্ণনা করুন।

২. ক) ‘The Court may at any stage adjourn the hearing of the suit.’-The Code of Civil Procedure, 1908 এর Order XVII এ উল্লিখিত মোকদ্দমা মূলতুবী বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন।

খ) বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, ঢাকা একটি দেওয়ানি মোকদ্দমায় The Code of Civil Procedure, 1908 এর 89A ধারার বিধান অনুসরণে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে বিরোধের মধ্যস্থতাকারী হিসাবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করেন ও শুরুতেই তাদের ফি ধার্য করে দেন। আইনজীবীদ্বয় মীমাংসায় ব্যর্থ হলে বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতার চেষ্টা করেন এবং এই চেষ্টাও ব্যর্থ হয়। অতঃপর বিজ্ঞ বিচারক স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন। The Code of Civil Procedure, 1908 এর ধারা 89A অনুযায়ী এই মধ্যস্থতা প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখে উত্তর দিন।

বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত ২০২৩ সালের প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০২৩ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) ‘Pleading shall contain only material facts’-The Code of Civil Procedure, 1908 এর Order VI অনুযায়ী প্লিডিং এর বিষয়বস্তুর নিরিখে আলোচনা করুন।

খ) Y দেওয়ানি ৮৩/২০২২ নং ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন এবং আরজিতে দাবী করেন যে, তিনি ইতোপূর্বে গৃহীত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও কাউকে নিয়োগ না দিয়ে ঐ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার অবৈধ। সংশ্লিষ্ট আইন ও কারণ উল্লেখে আরজিটি প্রত্যাখ্যানের দরখাস্ত প্রস্তুত করুন।

২. ক) দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণের হাজিরা ও গরহাজিরার ফলাফল কী? এসকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কী? The Code of Civil Procedure, 1908 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন।

খ) বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানীর দিন কোনোপক্ষই হাজির না থাকায় নামঞ্জুর করা হয়। কিছুদিন পর বাদী The Code of Civil Procedure, 1908 এর ১৫১ ধারামতে একটি দরখাস্ত দাখিল করে তিনি ধার্য তারিখে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি বক্তব্যে। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নামঞ্জুরে আদেশটি বাতিল চান। তদবিরুদ্ধে প্রাসঙ্গিক আইন উল্লেখে আপত্তির মুসাবিদা করুন।

আশা করি এটি আপনার পড়াশোনায় সাহায্য করবে! অন্য কোনো সালের বা বিষয়ের প্রশ্ন লাগলে জানাতে পারেন।

২০২৫ সালের বার কাউন্সিল লিখিত পরীক্ষায় দেওয়ানি কার্যবিধি (CPC) এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন (SR Act) থেকে যে প্রশ্নগুলো এসেছিল, সেগুলো নিচে তুলে ধরছি। আপনার আগের বিশ্লেষণের সাথে এটি মিলিয়ে নিলে প্রস্তুতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

২০২৫ সালের বার কাউন্সিল লিখিত প্রশ্ন

www.bdlawhub.com

যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্ন খুঁজছেন তাদের জন্য ২০২৫ সালের দেওয়ানি কার্যবিধির প্রশ্ন দেয়া হলো।

১. ক) The Code of Civil Procedure, 1908 এর Order 1, Rule 10 এর আলোকে মোকদ্দমার যেকোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন। খ) বাদী স্বত্ব ঘোষণার দাবিতে দেওয়ানি ৬৫/২০২৪ নং মোকদ্দমা দায়ের করেন যা উভয় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি সূত্রে নিষ্পত্তি হয়। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিবাদীগণের প্রতিকারসমূহ কী?

২. ক) কোন কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে আরজি মুসাবিদা করতে হবে তা The Code of Civil Procedure, 1908 এর Order 7 এর প্রাসঙ্গিক বিধানসমূহ উল্লেখপূর্বক বর্ণনা করুন। খ) মামলা দায়েরের পরবর্তী ঘটনাবলি আরজিতে বাদীর দাবিকৃত সংশ্লিষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কি না তা সংক্ষেপে আলোচনা করুন।

কৃতজ্ঞতা

মোঃ হাসানুল হক মৃদুল

শিক্ষানবিস আইনজীবী

জেলা ও দায়রা জজ আদালত, নাটোর

মোবাঃ ০১৫২১-৩২১৮৩৩