শুরু হয়েছে নতুন ভূমি জরিপ। যার নাম বিডিএস জরিপ বা BDS সার্ভে। যার পূর্নরূপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে। নতুন ভূমি জরিপ করার ফলে জমি যার তার নাম না উঠে অন্য কোন ব্যক্তির নাম উঠে যায়। এতে ভূমির যে মূল মালিক তিনি নানারকম সমস্যার সম্মুখীন হন এবং নাম ওঠানোর জন্য নানারকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়।
আমরা জানি যে নতুন ভূমি জরিপ শুরু হয়েছে সেখানে কিভাবে নিজের নাম সঠিকভাবে তুলবেন তার পাঁচটি পদ্ধতি আলোচনা করা হয়েছে। যেটা পালন করলে আপনার সম্পত্তি আপনার নামেই রেকর্ড ভুক্ত হবে অন্য কারো নামে উঠবে না।
অনেকগুলো ভূমি জরিপ হয়েছে যার বেশিরভাগই ভুলে ভরা। সংশোধন করার জন্য আবার রিভিশন জরিপ করা হয়েছে যার নাম আর এস জরিপ বা RS ভূমি জরিপ। তারপরও জমির রেকর্ডে নানা রকম ভুল ভ্রান্তি রয়ে গিয়েছে। সেই ভুল ভ্রান্তি গুলোকে সমাধান করার লক্ষ্যে BDS জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে করা হচ্ছে।
আপনার নামে রেকর্ড ভুক্ত হবে অন্য কারো নাম উঠবে না।
১। আপনার মালিকানার প্রমাণপত্র সংগ্রহে রাখুন
ভূমির মালিকানা প্রমাণপত্র যেমন দলিল খতিয়ান এবং সর্বশেষ আজনা প্রদানের দাখিলা সংগ্রহ রাখুন।
জরিপে আপনার নাম উঠছে কিনা সে বিষয়টি নিশ্চিত হন। নইলে আপনার সম্পত্তি অন্য কারো নামে রেকর্ড হয়ে যাবে পরবর্তীতে হয়তো আপনি ফেরত পাবেন ঠিকই কিন্তু নানা রকম আইডি জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে এতে করে আপনার অর্থ এবং সময় উভয়ই নষ্ট হবে।



