বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
Legal Job in Bangladesh
Legal Job in Bangladesh

আইনের চাকরি । প্যানেল আইনজীবী । এন আর বি সি ব্যাংক

আইনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশের অভিজ্ঞ ও যোগ্য আইনজীবীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে এনআরবিসি (NRBC) ব্যাংক পিএলসি । বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুন ২০২৫ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ব্যাংকের প্রধান কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:

প্যানেলভুক্তির জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত সরকারী বা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি (সম্মান) ডিগ্রীপ্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ বার কাউন্সিলের একজন সক্রিয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় ন্যূনতম পাঁচ (৫) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যা বার কাউন্সিলে তালিকাভুক্তির তারিখ থেকে হিসাব করা হবে।

উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেমন এল.এল.এম, বার-এট-ল বা পিএইচ.ডি ডিগ্রিধারী প্রার্থীদের এবং যারা পূর্বে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন—তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, হাইকোর্ট ও আপিল বিভাগের সনদপ্রাপ্ত আইনজীবীদের জন্য সংশ্লিষ্ট বারের সনদপত্র জমা দেওয়া আবশ্যক।

প্যানেলভুক্তির নিয়মাবলী:

এনআরবিসি ব্যাংকের পক্ষে ও বিপক্ষে দেশের বিভিন্ন আদালতে মামলা পরিচালনার লক্ষ্যে আইনজীবীদের একটি প্যানেল গঠন করা হবে, যার মেয়াদ হবে দুই (২) বছর। বর্তমানে প্যানেলভুক্ত আইনজীবীদের জন্য মেয়াদ নবায়নের সুযোগ থাকবে, তবে তা ২০২০ থেকে ২০২৪ সময়কালে পরিচালিত মামলার প্রতিবেদন এবং পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিবেচিত হবে।

নতুন আবেদনকারীদের ক্ষেত্রে, দাখিলকৃত লিখিত দরখাস্ত যাচাই-বাছাই করে ব্যাংকের আইন বিভাগ কর্তৃক প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হবে এবং পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনের পর চূড়ান্তভাবে প্যানেলভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনপত্রে উল্লেখযোগ্য তথ্যাবলি:

  • আবেদনকারীর পূর্ণ নাম ও পিতার নাম
  • স্থায়ী ও বর্তমান ঠিকানা
  • চেম্বারের ঠিকানা (প্রযোজ্য ক্ষেত্রে)
  • যোগাযোগের তথ্য, যেমন: মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা

      ·    শিক্ষাগত যোগ্যতা ও অর্জিত ডিগ্রিসমূহের বিস্তারিত বিবরণ

      ·   বার কাউন্সিল সনদ প্রাপ্তির তারিখ, প্র্যাকটিসের কোর্ট ও সংশ্লিষ্ট বারের নাম

      ·   পূর্ববর্তী অভিজ্ঞতার বিবরণ, বিশেষ করে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা

     ·   সত্যায়িত কপি:

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • বার কাউন্সিল সনদ
  • জেলা বারের প্রত্যয়নপত্র
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • টিআইএন সার্টিফিকেট

     ·   দুই (২) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি এবং একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র প্রেরণের ঠিকানা:

হেড অব লিগ্যাল ডিভিশন
এনআরবিসি (NRBC) ব্যাংক পিএলসি
১১৪ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০।

ব্যাংকের অধিকার সংরক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি:

আবেদন যাচাই-বাছাই ও চূড়ান্তভাবে গৃহীত অথবা প্রত্যাখ্যান করার সম্পূর্ণ অধিকার এনআরবিসি (NRBC) ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।