ফৌজদারি কার্যবিধি ১০৭ ধারার জবাব কিভাবে লিখতে হয় আজকে সে বিষয়ে বিস্তারিত ফরম্যাট আলোচনা করা হল। ফৌঃ কাঃ বিঃ ১০৭ ধারার জবাব।


মোকাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, নাটোর
মোকদ্দমা নং: ১২পি/২৫
ধারা: ১০৭/১১৪/১১৭(৩) কাঃবিঃ
| দরখাস্তকারী মোঃ আফাজ উদ্দিন (৬২) | বনাম | প্রতিপক্ষ ১। মোঃ দুলাল দিং |
বিষয়ঃ- মাননীয় আদালতে ১। মোঃ দুলাল এবং ২। মোঃ জালাল দ্বয়ের পক্ষে লিখিত জবাব।
১। দরখাস্তকারীর দরখাস্তের যাবতীয় বর্ননা এককালীন মিথ্যা ও কল্পিত কাহিনীর ওপর সৃজিত বটে।
২। এই প্রতিপক্ষগণের বিরুদ্ধে উপরোক্ত নং মোকদ্দমা দায়ের করিবার কোন কারন বা অধিকার ছিল না বা নাই।
৩। বর্তমান আকারে ও অনুষ্ঠিত প্রণালিতে দরখাস্তকারী অত্র মোকদ্দমা আইনত অচল বটে।
৪। প্রকৃত বিবরণ এই যে- দরখাস্তকারী এবং প্রতিপক্ষ দ্বয় আপন মামা-ভাগ্নে। ২ নং প্রতিপক্ষ কে নিজে লালন পালন করিয়া বড় করিয়াছে। এবং প্রতিপক্ষদ্বয় গ্রাম সহজ সরল নিরিহ মানুষ কৃষিজীবী মানুষ। তাহারা সব সময়ই নিজ নিজ কাজে ব্যাস্ত থাকে। পক্ষান্তরে দরখাস্তকারী একজন মামলাবাজ মানুষ। এই প্রতিপক্ষদ্বয় প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হেতু তাহাদের দ্বারা দরখাস্তকারীকে মারপিট খুন যখমের বা শান্তি ভঙ্গের কোন সম্ভাবনা নাই। প্রতিপক্ষগণের ভয়ে দরখাস্তকারী বা তাহার পরিবারের লোকজন স্বাধীনভাবে চলাফেরা করিতে পারিতেছেনা ইত্যাদি উক্তি সমূহ মিথ্যা।
এই প্রতিপক্ষদ্বয় এলাকার শান্তিপ্রিয় মানুষ এবং এই প্রতিপক্ষগণ সহজ সরল এবং তাহারা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল সেহেতু প্রতিপক্ষদ্বয়েরদ্বারা দরখাস্তকারী বা তাহার পরিবারের লোকজনদের মারপিট, খুন জখম করিয়া শান্তি ভঙ্গের কোন সম্ভাবনা নাই এবং ভবিষ্যতেও কোন শান্তি ভঙ্গ জনিত কার্য করিবে না বা করিব না।
বিধায় প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে ও বর্নিত কারনাধীনে প্রতিপক্ষগণের জবাব গ্রহন করতঃ মোকদ্দমার দায় হইতে অব্যহতি দান করিয়া সুবিচারে মর্জি হয়। ইতি। তাং- ১০/০২/২০২৫ ইং।


