বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
Appeal
আপিল

আপীলের শর্তে হাজতি আসামীর অন্তঃবর্তীকালীন জামিনের প্রার্থনা

ভ্রাম্যমাণ আদালতের মামলায় গ্রেরফর কৃত হাজতি আসামীর অন্তঃবর্তীকালীন জামিনের প্রার্থনা

মোকাম জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নাটোর

ফৌঃ আপীল নং:        /২৫

সূত্র- মোবাইল কোর্টের মামলা নং- ০২/২৫ (ভ্রাম্যমান), তাং- ১২/০১/২৫ ইং

ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা।

আপিলকারী
মোঃ আবুল কাশেম পিতা- মৃত আব্দুল আজিজ সাং- চন্দ্রপুর, তুলাধুনা থানা- গুরুদাসপুর জেলা- নাটোর
বনাম        রেসপন্ডেন্ট
রাষ্ট্র পক্ষে – পাবলিক প্রসিকিউটর নাটোর।

      মাননীয় আদালতে আপিলকারী আসামীর পক্ষে অন্তঃবর্তীকালীন জামিনের প্রার্থনা।

        সম্মান পূর্বক আপিলকারী নিবেদন করেন যে, বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত গত ১২/০১/২৫ ইং তারিখে আপিলকারী আসামীকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারার বিধান মতে দোষি সাব্যস্ত করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দোষি সাব্যস্ত করিয়া আপিলকারী আসামীকে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড রায় প্রদান করেন যাহাতে ক্ষতিগ্রস্থ হইয়া আপিলকারী আসামী আপিল মোকদ্দমা আনায়ন করিয়াছেন। উক্ত আপিলকারী আসামী একজন বয়োবৃদ্ধ এবং হৃদরোগে আক্রান্ত ব্যাক্তি। দীর্ঘদিন হাজতাবদ্ধ থাকায় সুচিকিৎসার অভাবে তাহার মৃত্যু অথবা গুরুত্বর স্বাস্থ ঝুকির মধ্যে রহিয়াছে বিবেচনায় উক্ত আপিলকারী আসামী জামিনে মুক্তি পাইতে হকদার। আপিলকারী আসামীর স্থায়ী ঠিকানা বিদ্যমান থাকায় জামিন পাইলে হারানো বা পালানোর কোন সম্ভাবনা নাই বিবেচনায় আসামী জামিন পাইতে হকদার বটে।

       বিধায় প্রার্থনা নায়ায় বিচারের স্বার্থে ও বর্নিত কারনাধীনে উক্ত মোকদ্দমায় বর্নিত আপিলকারী হাজতি আসামীর অন্তঃবর্তী কালীন জামিনের প্রার্থনা মঞ্জুরের আদেশদানে সুবিচারে মর্জি হয়। ইতি। তাং- ০৬/০২/২৫ ইং।