বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
তামাদি মওকুফ
appeal-tamadi-mouquf

আপিলকারী আসামী পক্ষে তামাদী মওকুফের প্রার্থনা

মোকাম জেলা ও দায়রা জজ আদালত, নাটোর

ফৌঃ আপীল নং:        /২৪

সূত্র- বড়াইগ্রাম সিনি জুডিঃ ম্যাজিঃ

সিনিঃ জুডিঃ ২য় আদালত এর মামলা নং- সি আর ২৯৮/২৩ (নাট)

ধারা- ৪২০ দঃ বিঃ যাহা গত ইং ০৭/০৭/২৪ তারিখে উক্ত আদালতে নিষ্পত্তিকৃত

আপিলকারী মোঃ আব্দুল জব্বার পিতা- আঃ সোবাহান সাং- তেলকুপি হেজাতি পাড়া থানা ও জেলা- নাটোরবনাম        রেসপন্ডেন্ট ১। মোঃ সেলিম কবিরাজ পিতা- মোঃ ক্যাচা কবিরাজ সাং- তেলকুপি থানা ও জেলা-  নাটোর ২। জেলা ম্যাজিস্ট্রেট নাটোর পক্ষে- পাবলিক প্রসিকিউটর নাটোর।

 মাননীয় আদালতে আপিলকারী আসামী পক্ষে তামাদী মওকুফের প্রার্থনা।

                 সম্মান পূর্বক আপিলকারী নিবেদন করেন যে, আপিলকারী আসামীকে বিজ্ঞ আদালত গত ০৭/০৭/২৪ ইং তারিখে দঃ বিঃ ৪২০ ধারায় দোষি সাব্যস্ত করিয়া ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন যাহাতে ক্ষতিগ্রস্থ হইয়া আপিলকারি আসামী মাননীয় আদালতে আপিল মোকদ্দমা আনায়ন করিয়াছে। আপিলকারি আসামীর নিয়োজিত ততবিরকারক বিশ্বাস করিয়াছিলেন নির্দিষ্ট সময় হাজত বাস করিলে আপিলকারি আসামীর জামিন সহজতর হইবে এই রূপ ভুল বিশ্বাস স্থাপন করিয়া যথা সময়ে আপিল মোকদ্দমা দায়ের করেন নাই। ইহা তাহাদের অনিচ্ছাকৃত ত্রুটি। এই রূপ ত্রুটি ন্যায় বিচারে মওকুফ হওয়া আবশ্যক।

           বিধায় প্রার্থনা হাজতি আপিলকারি আসামীর পক্ষে অনিচ্ছাকৃত ত্রুটি বা তামাদি মওকুফ করিয়া সুবিচারে মর্জি হয়। ইতি তাং- ০১/১২/২৪ ইং।