মোকাম জেলা ও দায়রা জজ আদালত, নাটোর
ফৌঃ রিভিশন নং: /২৫
সূত্র- গুরুদাসপুর থানার মামলা নং- ৭। তাং- ১১/০৯/২৪ ইং
জি আর নং ২৩৩/২৪ (গুরু)
| রাষ্ট্র পক্ষে দরখাস্তকারী মোঃ সেলিম আলতাব পিতা- মৃত হাজী আঃ কুদ্দুস সাং- রানীগ্রাম থানা- গুরুদাসপুর জেলা- নাটোর | বনাম | প্রতিপক্ষ ১। মোঃ শিপন প্রাং ২। শিহাব প্রাং উভয় পিতা- কালা চাঁদ প্রাং ৩। কালা চাঁদ প্রাং পিতা- মৃত হাজী আঃ কুদ্দুস সর্ব সাং- রানীগ্রাম থানা- গুরুদাসপুর জেলা- নাটোর |
মাননীয় আদালতে দরখাস্তকারী পক্ষে ফৌঃ কাঃ বিঃ ৪৩৫/৪৩৯(ক) ধারামতে বিজ্ঞ আদালতের সূত্রের মোকদ্দমার গত ইং ০৯/১২/২৪ তারিখের আদেশ রদ রহিতের প্রার্থনা ।
সম্মান পূর্বক রাষ্ট্রপক্ষে এজাহারকারী দরখাস্তকারী নিবেদন করেন যে, তিনি সূত্রোক্ত মোকদ্দমার অভিযোগকারী। সূত্রোক্ত মোকদ্দমার প্রতিপক্ষগন কে বিবাদী করিয়া গত ইং ১১/০৯/২৪ তারিখে অভিযোগ করিয়া উল্লেখ করেন যে, বর্নিত প্রতিপক্ষ বিবাদী গণ সহ আমি পাশাপাশি বাড়িতে বসবাস করি। ইং ২৫/০৭/২৪ তারিখে সকাল ৯ ঘটিকার সময় আমাদের বসত বাড়ির সামনে আমি ভাড়াকৃত ভ্যান গাড়ি হইতে গ্যাসের বোতল নামানোর পর ভ্যানগাড়ি চালক ভ্যানগাড়ি নিয়ে রওনা হওয়ার প্রাক্কালে আসামী শিপনের শিশু পুত্রের ভাঙ্গা খেলনা ট্রাকের ওপর ভ্যানের চাকা উঠে গেলে আসামীগণ ঘটনাস্থলে এসে অকথ্য ভাষায় গালিগালাজ পূর্বক এলোপাথারিভাবে আমাকে কিলঘুষি মেরে ফোলা কালশিরা জখম করে। আমি ডাক চিৎকার করলে আমার স্ত্রী মোছাঃ সেলিনা বেগম (৪৫) ঘটনাস্থলে এসে আমাকে বাচানোর চেষ্টা করলে বিবাদী কালাচাদ কাঠের বাটাম নিয়ে আমার স্ত্রী সেলিনা বেগম কে আক্রমণ করে। সেলিনা বেগম জীবন রক্ষার্থে দৌড়ে আমার বসতবাড়ির শয়ন ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। বিবাদী কালাচাদ আমার স্ত্রীর পিছু ধাওয়া করে বাড়ির ভিররে ঢুকে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যার্থ হয়ে আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। আমি বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানাই। এরই জের ধরে ইং ২৫/০৭/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত বিবাদিগণ হাতে থাকা লোহার শাবল ও কাঠের বাটাম নিয়ে নিয়ে আমাদের বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়ন ঘরের ভিতরে অনধিকার প্রবেশ করে আমার পুত্র মোঃ মেহেদী হাসান সেতু (২৬) ও আমার স্ত্রী সেলিনা বেগমকে আক্রমণ করে এবং বিবাদী শিপন তাহার হাতে থাকা লোহার শাবল দিয়ে পুত্র মেহেদী হাসান সেতুকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে স্বজোরে আঘাত করলে লোহার শাবলের ধারালো অংশ পুত্র মেহেদী হাসান সেতুর মাথার মাঝখানে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় । সঙ্গে সঙ্গে আমার পুত্র মেহেদী হাসান সেতু চিৎকার দিয়ে ঘরের মেঝেতে পড়ে গেলে বিবাদী কালাচাদ ও বিবাদী শিহাব তাদের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে আমার পুত্র মেহেদী হাসান সেতু এর শরীরের বিভিন্ন স্থানে স্বজরে আঘাত করলে ফোলা কালশিরা জখম করে। আমার স্ত্রী সেলিনা বেগম আমার পুত্রকে বাচানোর চেষ্টা করলে বিবাদী কালাচাদ কাঠের বাটাম দিয়ে সেলিনাকে এলোপাথাড়ি ভাবে আঘাত করলে ফোলা কালশিরা জখম হয়। আমার স্ত্রী পুত্রের ডাক চিতকারে আমিসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে আমার স্ত্রী ও পুত্রকে উদ্ধার করলে বিবাদীগণ আমাদের খুন জখম করবে মর্মে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর আমি স্বাক্ষীদের ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় পুত্র মেহেদী হাসান সেতুকে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি যোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যাবস্থা করে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানিয়ে অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল মর্মে অভিযোগ দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করিলে ০৯/১২/২৪ ইং তারিখে দরখাস্তকারীকে বিজ্ঞ আদালত হাজির হইয়া বক্তব্য পেশ করার আদেশ প্রদান করিলে যথাসময়ে দরখাস্তকারী আদালতে হাজির হইতে না পারায় বিজ্ঞ আদালত বর্নিত ধারা সমূহে অভিযোগ আমলে লইয়া বিচারের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। এতে দরখাস্তকারী দারুনভাবে ক্ষতিগ্রস্থ হইয়া নিম্ন হেতুবাদের আলোকে অত্র রিভিশন মোকদ্দমা আনায়ন করিতেছেন।
বিধায় প্রার্থনা, ন্যায় বিচারের স্বার্থে ও বর্নিত কারনাধিনে গত ইং ০৯/১২/২৪ তারিখের নিম্ন আদালতের আদেশ হস্তক্ষেপযোগ্য হওয়ায় অত্র রিভিশন মঞ্জুর করতঃ উক্ত তারিখের আদেশ রদ রহিতের আদেশ সহ ন্যায়ানুগ আদেশ দানে মর্জি হয়। ইতি। তাং- ০২/০১/২০২৫ ইং।
হেতুবাদ সমূহ
১। বিজ্ঞ নিম্ন আদালতের গত ইং ০৯/১২/২৪ তারিখের আদেশ যথাযথ ও ন্যায়ানুগ হয় নাই বিবেচনায় উক্ত আদেশ রদ রহিত যোগ্য।
২। উক্ত আদেশ আইনানুযায়ী হস্তক্ষেপ যোগ্য বিবেচনায় উক্ত ০৯/১২/২৪ ইং তারিখের আদেশ রদ রহিত যোগ্য এবং নাটোর জেলায় আমলী আদালতসমূহে সাধারন ফাইল এবং পুলিশ ফাইল বিভিন্ন বিচারকের নিকট হস্তান্তরিত হওয়ায় এবং দরখাস্তকারী বাদী বিলম্বে আদালতে হাজির হওয়ায় যথা সময়ে যথাস্থানে হাজির হইতে না পারার বিজ্ঞ আদালত যে আদেশ প্রদান করিয়াছেন উহা রদ রহিত না হইলে দরখাস্তকারী ন্যায় বিচার হইতে বঞ্চিত হইবে বিবেচনায় উক্ত আদেশ রদ রহিত যোগ্য।
৩। রাষ্ট্র পক্ষে দরখাস্তকারী কর্তৃক নারাজী দাখিল করা প্রয়োজন বিবেচনায় দরখাস্তকারীর অত্র রিভিশন মঞ্জুর যোগ্য।
৪। অন্যান্য হেতুবাদ সমূহ শুনানীকালে মাননীয় আদালতের অনুমতিক্রমে উপস্থাপন করা হইবে।


