বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
Yellow and Black Bold Gamer Tutorial YouTube Thumbnail 20250805 151757 0000

তালাক কি? খুলা তালাক দেওয়ার নিয়ম ও আইন – BD Law Hub

খুলা তালাক কি এবং এর আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন। স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারেন? বাংলাদেশে খুলা তালাকের নিয়ম ও দেনমোহরের বিধান সম্পর্কে আইনি ব্যাখ্যা।

খুলা তালাক কি?

খুলা তালাক হল ইসলাম ধর্ম নির্দেশিত এক প্রকার তালাকের পদ্ধতি যার মাধ্যমে একজন স্ত্রী বা নারী তার স্বামীর কাছ থেকে কোন কিছুর বিনিময়ে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। খুলা একটি আরবি শব্দ, যার অর্থ বিচ্ছিন্ন করা।

খুলা তালাক কখন দেয়া হয়?

অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, অথবা স্বামী শারিরীক অক্ষম স্ত্রীকে সন্তুষ্ট করতে, অথবা অন্য কোন কারনে সংসার করা সম্ভব হচ্ছে না কিন্তু স্ত্রীকে তার স্বামী অর্পিত তালাক বা তালাক ই তৌফিজ এর ক্ষমতাও প্রদান করে নাই তখন স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে সংসার ভাংগার ক্ষতিপূরণ হিসাবে কোন কিছুর বিনিময়ে খুলা তালাক চাইতে পারে।

খুলা তালাক কি? খুলা তালাকের পদ্ধতি সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেখুন-

খুলা তালাক কে দিতে পারে?

খুলা তালাক মূলত স্বামী বা স্ত্রী যে কারো পক্ষ থেকেই উদ্যোগ গ্রহনের মধ্যমে হতে পারে। কারন অনেক সময় দেয়া যায় উভয় পক্ষ বসে নিজেদের মধ্যে দেনা পাওনা বুঝে আপোষের মাধ্যমেও তালাক করতে পারে। সেটাই খুলা তালাকের অন্তর্ভুক্তই।