মারামারি মামলা ড্রাফটিং করার নিয়ম ও স্যাম্পল ফরম্যাটঃ
মোকাম আমলী আদালত বড়াইগ্রাম, নাটোর
সি আর মামলা নং: ৬৮৮/২৪ (বড়াই)
ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(ii)/১০৯ দঃ বিঃ
| বাদী মোঃ লিখন আলী (৩০) (জখমী) পিতা- মোঃ আইয়ুব আলী সাং – চুলকাটি থানা – বড়াইগ্রাম জেলা – নাটোর জাতীয় পরিচয় পত্র নংঃ ১৯৯৪৬৯১১৫৭১০০০০৫৩ মোবাইল নংঃ ০১৭১৬-৯৭৫১০৪ ঘটনাঃ ২৭/০৮/২৪ ইং। নালিশঃ ০২/০৯/২০২৪ ইং। | বনাম | আসামী ১। মোঃ আবু বকর সিদ্দিক (৫৯) পিতাঃ মৃত আব্বাস প্রাং ২। মোঃ জাকির হোসেন ৩। মোঃ জহর আলী @ জামিল (২৫) ৪। মোঃ জাহিদুল ইসলাম (৩০) সর্ব পিতা- মোঃ আবু বকর সিদ্দিক ৫। মোঃ কালাম (৪০) ৬। মোঃ মোকাম @ মোজাম্মেল আলী (৩৭) উভয় পিতা- সোলাইমান ৭। মোঃ আঃ আজিজ (৬৪) পিতা- মৃঃ আব্বাস ৮। মোঃ মিলন (৩০) পিতা- আজিজ ৯। তুষার (২৫) পিতা- আতাউর রহমান সর্ব সাং – চুলকাটি থানা – বড়াইগ্রাম জেলা – নাটোর | স্বাক্ষী ১। মোঃ সাহেব আলী (জখমী) পিতা – মৃঃ মফিজুদ্দিন ২। মোঃ সেলিম পিতা – মৃঃ ময়েজউদ্দিন ৩। মোঃ হাচেন আলী পিতাঃ মৃঃ নাদিমুদ্দিন ৪। মোঃ মেজর আলী পিতা- মৃঃ ফজর আলী ৫। মোঃ মালেক পিতা- মৃঃ দবির প্রাং ৬।মোঃ আতিক (জখমী) পিতা- মৃঃ সাম্মাদ ৭। মোঃ বাপ্পি (জখমী) পিতা- আহাম্মেদ আলী সর্ব সাং– চুলকাটি থানা- বড়াইগ্রাম জেলা – নাটোর ৮। আবাসিক চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়াইগ্রাম। ৯। আরো আছে। |
নিবেদন এই যে, আসামীগণ অত্যান্ত দাঙ্গাবাজ ও অসৎ প্রকৃতির মানুষ বটে। ১নং আসামীর পিতা অসৎ ভাবে নিজের সম্পত্তির রক্ষা করার তাগিদে অন্যান্য ওয়ারিশদের সম্পত্তি নিজের সম্পত্তি দেখাইয়া পিও ৯৮/৭২ ঘোষনা মূলে সরকার অনুকূলে কিছু সম্পত্তি সারেন্ডার করে এবং কিছু সম্পত্তি নিকট আত্মীয় স্বজনদের মধ্যে হস্তান্তর করিলে তাহা রক্ষার্থে উক্ত ১নং আসামীর অন্যান্য ভাইয়েরা বাধ্য হইয়া মোঃ আব্দুল জব্বার, পিতা মৃত লরু প্রাং, সাং- চুলকাটি তপসিল সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তিতে ৬/৮৪ স্বত্বের মোকদ্দমা আনায়ন করিয়া গত ৩০/০১/১৯৮৬ সালে ডিক্রি প্রাপ্ত হন। অতঃপর রাষ্ট্রের পক্ষ হইতে ৬৪/৮৬ স্বত্ব আপীল মামলা আনায়ন করিলে গত ০৩/০৩/১৯৯৬ ইং তারিখে নিম্ন আদালতের রায় বহাল রাখিলে নিম্ন তপসিল সম্পত্তি সহ অন্যন্য সম্পত্তিতে বাদী সহ অন্যান্য ওয়ারিশগন ভোগ দখলে বিদ্যমান থাকেন। এমতাবস্থায় আসামীগণ অসৎভাবে লাভবান হওয়ার আসায় ঘটনার তারিখ গত ইং ২৭/০৮/২৪ ইং তারিখে অনুমান সকাল ১০ ঘটিকায় বে আইনি জনতায় মিলিত হইয়া হাতে দা, চাইনিজ কুড়াল, হাঁসুয়া সহ অবৈধাভবে অনুপ্রবেশ করিয়া ট্রাক্টর দিয়া এলোপাথুরি চাষবাস শুরু করিলে বাদী সহ তার আত্মীয় স্বজন বাধা প্রদান করিলে ৬ নং আসামী হাতে থাকা হাসুয়া দিয়া বাদীর বুকের বাম পাশে কোপ দিয়া গুরুতর রক্তাক্ত যখম করে। আসামী জাকির হোসেন হাতে থাকা হাসুয়া দ্বারা হত্যার উদ্দেশ্যে ১ নং সাক্ষীর মাথায় বাম পাশে আঘাত করিয়া গুরুতর জখম করে। আসামী কালাম হাতে থাকা হাসুয়া দিয়া হত্যার উদ্দেশ্যে সাক্ষী বাপ্পির বাম হাতের কুনুইয়ে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। চিৎকার শুনিয়া সাক্ষী আতিক আগাইয়া আসিলে অন্যান্য আসামীগণ তাহাকে এলোপাথারি আঘাত করিয়া গুরুতর ফোলা কালশিরা জখম করে। জখমীদের চিৎকারে ২-৫ নং স্বাক্ষীসহ এলাকার লোকজন আগাইয়া আসিলে আসামীগণ জমিতে ট্রাক্টর ফেলাইয়া পালাইয়া যায়। অতঃপর জখমীদের বড়াইগ্রাম হাসপাতালে লইয়া ভর্তী করিয়া চিকিৎসা করা কালে পুলিশ জখমী লিখন আলীকে গ্রেফতার করে এবং আসামিদের ভয় ভীতিতে অন্যান্য জখমিরা আত্মরক্ষার্থে পলায়ন করিতে বাধ্য হয়। অতঃপর বিষয়টি বড়াইগ্রাম থানায় অভিযোগ করিলে থানা কর্তৃপক্ষ অভিযোগ আমলে গ্রহন না করায় অভিযোগে বিলম্ব হইল। স্বাক্ষীগন ঘটনা প্রমান করিবেন। অত্রসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযোজিত হইল। উল্লেখ্য যে, আসামীগণ জোর প্রচার চালাইতেছে যে, তাহারা রো জমি দখল করিবে এবং বাধা দিলে প্রয়োজনে খুন করিয়া লাশ গুম করিবে।
তপশীল
জেলা নাটোর, থানা বড়াইগ্রাম মৌজা মাঝগাও মধ্যে
| খতিয়ান নং | দাগ নং | পরিমাণ |
| সি এস হাল-১৪৯ | সি এস-২৫৫৭ হাল- ৪৮৮৯ | সি এস ৯৪ শং হাল- ৮৮ শং |
বিধায় প্রাথর্না, ন্যায় বিচারের স্বার্থে ও বর্নিত কারনাধীনে উক্ত আসামীগণের বিরুদ্ধে দঃ বিঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(ii)/১০৯ ধারায় অভিযোগ আমলে গ্রহন করিয়া সুবিচারে মর্জি হয়। ইতি। তাং: ০২/০৯/২০২৪ ইং।


