অর্থঋণ আদালত আইনে ডিক্রিকৃত টাকা আদায়ের জন্য জারি মামলা করতে হয়। এই মামলার এক পর্যায়ে বিবাদীর বিরুদ্ধে দেওয়ানি আটক বা ওয়ারেন্ট জারি হতে পারে। আজ আমরা জানবো অর্থঋণ জারি মামলায় জামিনের দরখাস্ত কীভাবে করতে হয় এবং আদালত কোন বিষয়গুলো বিবেচনা করেন।
মোকাম অর্থঋণ ও যুগ্ম জেলা জজ ১ম দালত, নাটোর
মামলা নং- ০১/২২ অর্থঋণ জারি
| বাদী ব্র্যাক ব্যাংক লিমিটেড নাটোর শাখা এর পক্ষে- মোঃ সোহেল রানা পিতা- মোঃ আব্দুল আওয়াল মিয়া অফিসার, লিগ্যাল এন্ড রিকোভারি ডিভিশন, ব্র্যাক ব্যাংক লিমিটেড নাটোর শাখা, নাটোর | বনাম | আসামী মোঃ বেলাল হোসেন দিং |
মাননীয় আদালতে ধৃত হাজতি আসামী ১। মোঃ শুকচাদ শেখ এবং ২। আলাল উদ্দিন শেখ দ্বয়এর পক্ষে জামিন এর প্রার্থনা।
সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, উপরোক্ত নং মোকদ্দমায় বর্নিত ধৃত হাজতি আসামীদ্বয় সম্পুর্ন নির্দোষ এবং তাহাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নহে। বাদী আসামীদ্বয়কে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার হীন মানসে এহেন হয়রানীমূলক মিথ্যা বর্ননায় মিথ্যা মোকদ্দমা আনায়ন করিয়াছে। হাজতী আসামীদ্বয়দ্বয় অত্র মোকদ্দমার ১ নং আসামীর জামিনদার হিসাবে অঙ্গীকার নামায় স্বাক্ষর করায় অত্র মোকদ্দমায় জড়িত করিয়াছে। তাহারা অত্র মামলার ব্যাপারে অবগত ছিল না বা নাই। এমতাবস্থায় আসামীদ্বয়দ্বয়ের জামিনের জন্য প্রার্থনা করা যাইতেছে। হুজুরাদালত এলাকায় আসামীদ্বয়ের স্থায়ী ঠিকানা বিদ্যমান থাকায় আসামীদ্বয়ের হারানো বা পালানোর সম্ভাবনা নাই বিবেচনায় আসামীদ্বয় জামিনে মুক্তি পাইতে হকদার।
বিধায় প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে ও বর্নিত কারনাধিনে উক্ত মোকদ্দমায় বর্নিত ধৃত হাজতি আসামীদ্বয়ের জামিন মঞ্জুরের আদেশ দানে সুবিচারে মর্জি হয়। ইতি। তাং: ০৫/০২/২৫ ইং।
সবাইকে ধন্যবাদ।
এই ওয়েবসাইটে প্রকাশিত আইনি তথ্যসমূহ কোনোভাবেই একজন পেশাদার আইনজীবীর বিকল্প নয়। কোনো আইনি সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধুমাত্র এই সাইটের তথ্যের ওপর নির্ভর করবেন না। যেকোনো সুনির্দিষ্ট আইনি সমস্যার জন্য আমরা আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।



