বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
মিস কেস ফরম্যাট

মিস কেস ফরম্যাট : খুনের মামলা, হাজতি আসামী

মিস কেস ফরম্যাট খুঁজছেন? খুনের মামলার হাজতি আসামীর জেলা জজের কাছে কিভাবে মিস কেস করতে হয় সেটা বিস্তারিত এবং মিস কেস ফরম্যাটের PDF এবং Word File.

যদি নিম্ন আদালতে অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে হাজতি আসামীর জামিন ধরা হয় কিন্তু জামিন নামঞ্জুর হয় তাহলে জেলা ও দায়রা জজ সাহেবের কাছে মিসলেনিয়াস কেস করায় যায়। যেটাকে সংক্ষেপে মিস কেস বলে। ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার বিধান মতে জেলা জজে মিস কেস করতে হয়।

মিস করতে প্রয়োজনীয় কাগজপত্র

জেলা জজে মিস কেস করার জন্য যে আদেশের বিরুদ্ধে মিস কেস করা হচ্ছে সেই আদেশের জাবেদা নকল প্রয়োজন হয়। অর্থাৎ নিম্ন আদালতের জামিন নামঞ্জুএর আদেশের নকল দরকার হবে। নকলে থাকবে আদেশ, আরজি/এজাহার এবং হাজতি আসামী হলে ফরোয়ার্ডিং। একইকয়টা থাকলে আপনি জেলা জজে মিস কেস করতে পারেন। তবে মামলা ভেদে কাগজপত্র ভিন্ন হতে পারে।

মিস কেসের নমুনা

মোকাম জেলা ও দায়রা জজ আদালত, নাটোর

ফৌঃ মিস কেস নং:         /২৬

সূত্র- বড়াইগ্রাম থানার মামলা নং- ২৫, তাং- ২১/০৩/২৫ ইং

জি. আর. নং- ৭১/২৫ (বড়াই)

ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ দঃ বিঃ

দরখাস্তকারী মোঃ ওমর ফারুক পিতা- মোঃ আঃ গনি সাং- নওপাড়া থানা- বড়াইগ্রাম জেলা- নাটোরবনাম        প্রতিপক্ষ রাষ্ট্র পক্ষে পি.পি., নাটোর  

       হাজতি দরখাস্তকারী আসামী ১। মোঃ ওমর ফারুক এর পক্ষে ফৌঃ কাঃ বিঃ ৪৯৮ ধারার বিধানমতে জামিনের প্রার্থনা।

                মাননীয় আদালতে হাজতি দরখাস্তকারী আসামী সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন করেন যে, গত ২১/০৩/২৫ ইং তারিখে সূত্রের মোকদ্দমাটি বড়াইগ্রাম থানায় এজাহার দায়ের করিলে বড়াইগ্রাম থানা পুলিশ দরখাস্তকারী আসামীকে গত ১২/০৬/২৫ ইং তারিখে গ্রেফতার করিয়া বিজ্ঞ নিম্ন আদালতে সোপর্দ করিলে দরখাস্তকারী আসামী পক্ষে বিজ্ঞ কৌশুলি সর্ব শেষ গত ২৭/০১/২৬ ইং তারিখে জামিনের প্রার্থনা করিলে বিজ্ঞ নিম্ন আদালত দরখাস্তকারী আসামীর জামিনের প্রার্থনা না মঞ্জুর করেন। বিজ্ঞ নিম্ন আদালতের উক্ত রূপ আদেশে দরখাস্তকারী হাজতি আসামী ক্ষতিগ্রস্থ হইয়া নিম্ন লিখিত হেতুবাদের আলোকে অত্র জামিনের দরখাস্ত আনায়ন করিতে বাধ্য হইলেন।

        বিধায় প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে ও নিম্ন বর্নিত হেতুবাদের আলোকে হাজতী দরখাস্তকারী আসামী পক্ষে অত্র জামিনের দরখাস্ত গ্রহন করতঃ প্রয়োজনীয় আদেশ দান পূর্বক চূড়ান্ত শুনানি অন্তে হাজতি দরখাস্তকারী আসামীকে যে কোন শর্তে যে কোন জামানতে জামিনের আদেশ দিয়া সুবিচার করিতে মর্জি হয়। ইতি। তাং- ০৫/০২/২০২৬ ইং।

হেতুবাদ সমূহ

১। যেহেতু হাজতি দরখাস্তকারী আসামী সম্পুর্ন নির্দোষ এবং তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নহে বিবেচনায় আসামী জামিনে মুক্তি পাইতে হকদার ।

২। হাজতি দরখাস্তকারী আসামী দীর্ঘদিন যাবত অর্থাৎ গত ইং ১২/০৬/২০২৫ ইং তারিখ হইতে বিনা বিচারে হাজতাবদ্ধ থাকিয়া মানবেতর জীবন যাপন করিতেছে বিবেচনায় জামিনে মুক্তি পাইতে হকদার।

৫। আসামীর স্থায়ী ঠিকানা বিদ্যমান থাকায় জামিনে মুক্তি পাইলে হারানো বা পালানোর কোন সম্ভাবনা নাই বিবেচনায় আসামী জামিন পাইতে হকদার বটে।

৬। অন্যান্য হেতুবাদ সমূহ চূড়ান্ত শুনানিকালে মাননীয় আদালতে উপস্থাপন কর হইবে।

খুনের-মামলার-হাজতী-আসামীর-মিস-কেস-ফরম্যাট

নোটঃ ১। ওয়ার্ড ফাইলটি অভ্র কালপুরুষ ফন্টে লিখা হয়েছে।

২। কোর্ট ভেদে ফরম্যাট ভিন্ন হতে পারে।

৩। যে কোন আইনগত পরামর্শের জন্য একজব বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।

খুনের মামলার হাজতী আসামীর মিস কেস ফরম্যাট PDF ডাউনলোড

খুনের মামলার হাজতী আসামীর মিস কেস-ফরম্যাট Editble Word File ডাউনলোড