বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা (বিদেশ থেকে জমি বিক্রয়) PDF/Word ডাউনলোড
পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা (বিদেশ থেকে জমি বিক্রয়) PDF/Word ডাউনলোড

পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা (বিদেশ থেকে জমি বিক্রয়) PDF/Word ডাউনলোড

পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা খুঁজছেন বিদেশ থেকে জমি ক্রয়ের জন্য? এখানে পাবেন বিদেশ থেকে জমি ক্রয়ের জন্য আম মোক্তারনামার আদর্শ একটি ফরম্যাট PDF এবং Word ফাইল।

পাওয়ার অফ অ্যাটর্নি দলিল লিখার নিয়ম

পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা দলিল লিখার কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মেনে পাওয়ার অফ এটর্নি দলিল তৈরী করতে হয়।

১। পাওয়ারদাতা ও পাওয়ারগ্রহীতার লিপিবদ্ধ বিবরণের পাশে যথাক্রমে পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডে সম্প্রতি তোলা রঙিন ছবি সংযুক্ত করে তাতে  আড়াআড়িভাবে উভয়ের স্ব স্ব স্বাক্ষর ও টিপ প্রদান করতে হবে।

 ২। যদি কেউ নাম স্বাক্ষর করতে না পারে, তাহলে তার পরিচিত কোন ব্যক্তি দ্বারা তার নাম বকলমে লিপিবদ্ধ করিতে হইবে।

৩। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা স্থাবর সম্পত্তির বর্ণনা সম্বলিত সাধারণ ও অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল নিবন্ধনের ক্ষেত্রে পাওয়ারদাতা কর্তৃক বা তার পক্ষে হলফনামা প্রদান করতে হবে।

 ৪। দলিলের প্রকৃতি অনুসারে যে সকল অনুচ্ছেদের প্রয়োজন হবে না উহার/উহাদের পাশে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করিতে হবে।

৫। “পরিচিতি” অর্থ রেজিস্ট্রেশন আইনের Section 2 এর Sub-section (1) এ প্রদত্ত “Addition” এর সংজ্ঞা অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি।

৬। পাওয়ারদাতা এবং পাওয়ারগ্রহীতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের বা জন্ম-নিবন্ধন সনদের বা প্রযোজ্য ক্ষেত্রে, পাসপোর্টের নম্বরসহ তার ফটোকপি।

৭। দলিলে পক্ষগণের অভিপ্রায় প্রতিফলনের প্রয়োজনীয় তথ্যাদিসহ পাওয়ারদাতা কর্তৃক প্রদেয় বিশেষ, সাধারণ বা অপ্রত্যাহারযোগ্য ক্ষমতা এবং পাওয়ারগ্রহীতা কর্তৃক সম্পাদিতব্য দায়িত্ব ও কর্তব্যসমূহের বিস্তারিত বিবরণ।

৮। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা স্থাবর সম্পত্তি বিক্রয়, বিক্রয়ের চুক্তি বা ঋণ গ্রহণের বিনিময়ে বন্ধক প্রদান সংক্রান্ত ক্ষমতা প্রদত্ত হইলে উহার বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা; অথবা ভূমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে, উহার বিবরণ ও উহাতে সৃজিতব্য প্লটের বা নির্মিতব্য ভবনের বিস্তারিত বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা; অথবা ভূমি উন্নয়ন ব্যতীত স্থাবর সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হলে তার বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা; অথবা প্রযোজ্য ক্ষেত্রে সম্পত্তির তফসিল বর্ণনা দিতে হবে।

এই কয়েকটি নিয়ম মেনে একটা পাওয়ার অফ এটর্নি দলিল সম্পাদন করলে সেটা আদর্শ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল হবে।

বিদেশ থেকে জমি ক্রয়ের জন্য বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা-

বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি দলিল

(স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য)

ক্রমিক নংবহি নংদলিল নংসন
দলিলের প্রকৃতিমৌজাথানা/উপজেলাজেলাপন্যমূল্য (যদি থাকে)
     

১। সম্পাদনের তারিখ (বাংলা ও ইংরেজি) :

২। পাওয়ার দাতা/দাতাগণের নাম ও পরিচিত :

নাম
পিতার নাম
মাতার নাম
স্বামীর নাম
পেশা
বয়স
ধর্ম
জাতীয়তা
জাতীয় পরিচয়পত্র নং
:
:
:
:
:
:
:
:
:
সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে সংযুক্ত করতে হবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হবে
স্থায়ী ঠিকানাবর্তমান ঠিকানা
গ্রাম/রোড গ্রাম/রোড 
ডাকঘর ডাকঘর 
থানা/উপজেলা থানা/উপজেলা 
জেলা জেলা 

৩। পাওয়ার গ্রহীতা/গ্রহীতাগণের নাম ও পরিচিত :

নাম
পিতার নাম
মাতার নাম
স্বামীর নাম
পেশা
বয়স
ধর্ম
জাতীয়তা
জাতীয় পরিচয়পত্র নং
:
:
:
:
:
:
:
:
:
সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে সংযুক্ত করতে হবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হবে
স্থায়ী ঠিকানাবর্তমান ঠিকানা
গ্রাম/রোড গ্রাম/রোড 
ডাকঘর ডাকঘর 
থানা/উপজেলা থানা/উপজেলা 
জেলা জেলা 

৪। পাওয়ার দাতা ওগ্রহীতা উভয় পক্ষের জাতীয় পরিচয়পত্রের বা জন্ম নিবন্ধন সনদের বা জ্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট নম্বর সহ উহার ফটোকপি

পাওয়ার দাতার নামজাতীয় পরিচয়পত্র নম্বর
  
পাওয়ার দাতার নামজাতীয় পরিচয়পত্র নম্বর
  

৫। দলিলে উভয় পক্ষগণের অভিপ্রায় প্রতিফলনের প্রয়োজনীয় তথ্যাদিসহ পাওয়ারদাতা কর্তৃক প্রদেয় বিশেষ, সাধারন বা অপ্রত্যাহারযোগ্য ক্ষমতা এবং পাওয়ারগ্রহীতা কর্তৃক সম্পাদিত দায়িত্ব ও কর্ত্যব্য সমূহের বিস্তারিত বিবরণঃ

৬। স্থাবর সম্পত্তি বিক্রয়, বিক্রয়ের চুক্তি বা ঋন গ্রহনের বিনিময়ে বন্ধক প্রদান সংক্রান্ত ক্ষমতা প্রদত্ত হইলে, উহার বিবরন্সহ সম্পত্তির তফসিল বর্ননাঃ

সম্পত্তির তপশিলঃ

জেলা মৌজা 
থানা জে. এল. নং 
ইউনিয়ন ভূমি অফিস 
গ্রাম খতিয়ান 

দাগ নম্বর অংকে ও কথায়ঃ

আর এসশ্রেনীদাগে মোট পরিমানদাগে খতিয়ানের জমিপ্রাপ্য জমিহস্তান্তরিত জমি
      
      
      
      

সম্পত্তির সীমানা ও চৌহদ্দিসহ একটি নকশাঃ

৭। ভূমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে, প্রস্তাবিত ভূমি উন্নয়ন কার্য সম্পন্নের পর উহা হইতে অর্জিত যে অংশ পাওয়ারগ্রহীতা প্লট, ইমারত বা স্পেস আকারে বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতাপ্রাপ্ত হইবেন উহার বিবরণঃ প্রযোজ্য নয়।

৮। প্রযোজ্য ক্ষেত্রে আইনের ধারা ২(২) অনুসারে সম্পত্তির পণমূল্যঃ প্রযোজ্য নয়।

৯। প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ারদাতা কর্তৃক গৃহীত কোন অর্থ, যদি থাকে, বা কোন আর্থিক লেনদেন, যদি হয়, তবে উহার বিবরণঃ প্রযোজ্য নয়।

১০। আর্থিক দায় ও দায়িত্ব, যদি থাকে, উহার বিবরণঃ প্রযোজ্য নয়।

১১। প্রদেয় ক্ষমতা প্রয়োগের নির্দিষ্ট মেয়াদ, প্রযোজ্য ক্ষেত্রেঃ প্রযোজ্য নয়।

১২। পাওয়ারদাতা একাধিক হইলে তাহারা যৌথভাবে, বা পৃথকভাবে ক্ষমতা প্রদান করিয়াছেন কিনা উহার বিবরণ; এবং নিযুক্ত অ্যাটর্নি একাধিক হইলে তাহারা যৌথভাবে বা পৃথকভাবে অথবা যৌথ ও পৃথক উভয়ভাবেই কার্য সম্পাদনের ক্ষমতাপ্রাপ্ত হইয়াছেন কিনা উহার বিবরণঃ প্রযোজ্য নয়।

১৩। প্রতিপক্ষগণের অভিপ্রায় প্রতিফলনের নিমিত্তে অন্য কোন তথ্য বা বিশেষ শর্ত, প্রযোজ্য ক্ষেত্রেঃ প্রযোজ্য নহে।

১৪। পাওয়ার গ্রহীতা/গ্রহীতাগণের সম্মতিসূচক স্বাক্ষর

১৫। পাওয়ার দাতা/দাতাগণের নাম ও স্বাক্ষরঃ  

১৬।  অনূন্য দুইজন স্বাক্ষীর নাম, পরিচিতি ওস্বাক্ষরঃ

১।  নাম স্বাক্ষর ও তারিখ 
পিতা/স্বামীর নাম মাতার নাম 
গ্রাম/রোড ডাকঘর 
থানা/উপজেলা জেলা 
২।  নাম স্বাক্ষর ও তারিখ 
পিতা/স্বামীর নাম মাতার নাম 
গ্রাম/রোড ডাকঘর 
থানা/উপজেলা জেলা 

সনাক্তকারীর নাম, ঠিকানা ও স্বাক্ষর

১। নাম স্বাক্ষর ও তারিখ 
পিতা/স্বামীর নাম মাতার নাম 
গ্রাম/রোড ডাকঘর 
থানা/উপজেলা জেলা 

১৭। মুসাবিদাকারী বা লেখকের নাম, পরিচিতি ও স্বাক্ষর (প্রযোজ্য ক্ষেত্রে) :

১। নাম স্বাক্ষর ও তারিখ 
পিতা/স্বামীর নাম মাতার নাম 
গ্রাম/রোড ডাকঘর 
থানা/উপজেলা জেলা 

১৮। পাওয়ারদাতা কর্তৃক বা তাহার পক্ষে প্রদত্ত হলফনামাঃ

১৯। কর্মকর্তার নাম, পদবিযুক্ত সিল ও তারিখসহ স্বাক্ষরঃ

পাওয়ার দাতা বা তাহার পক্ষে প্রদত্ত হলফনামা

বরাবর

সাব রেজিস্ট্রার, (থানা/উপজেলা), (জেলা)

হলফকারী/হলফকারীগণের নামপিতার নামঠিকানাবয়স
    

এই মর্মে ঘোষণা পূর্বক হলফনামা প্রদান করিতেছি যে, আমি/আমরা বাংলাদেশের নাগরিক।

আমি/আমরা ঘোষণা করিতেছি যে,

(ক) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি.ও নং ৮) এর অধীনে ক্রোকের আওতাধীন নহে;

(খ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও নিস্পত্তি) আদেশ ১৯৭২ (১৯৭২ সনের পি.ও নং ১৬) এর অর্থানুযায়ী পরিত্যক্ত সম্পত্তি নহে;

(গ) হস্তন্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের অধীন সরকারে বর্তায় নাই, বা সরকারের অনুকুলে বাজেয়াপ্ত হয় নাই;

(ঘ) প্রস্তাবিত হস্তান্তর আপততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নহে;

(ঙ) প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেশন) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি.ও নং ৯৮) এর অনুচ্ছেদ ৫এ অনুযায়ী বাতিলযোগ্য নহে; এবং

(চ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত হইয়াছে এবং উহা অবমূল্য করা হয় নাই এবং উল্লিখিত সম্পত্তি হস্তান্তরকরণে আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।

আমি/আমরা আরও ঘোষনা করিতেছি যে,

আমি/আমরা দলিলে হস্তান্তরাধীন জমির নিরঙ্কুশ মালিক। অন্য পক্ষের সহিত বায়না চুক্তি স্বাক্ষর করি নাই বা অন্য কোথাও বিক্রয় করি নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্ধক রাখা হয় নাই। এই সম্পত্তি সরকারি খাস/অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তি নয় বা অন্য কোনভাবে সরকারের উপর বর্তায় নাই। দলিলে বর্ণিত কোন তথ্য ভুলভাবে লিপিবদ্ধ হইয়া থাকিলে তজ্জন্য আমি/আমরা দায়ী হইব এবং আমি/আমাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা যাইবে। হস্তান্তরিত জমি সম্পর্কে কোন ভুল, অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করিয়া থাকিলে প্রয়োজনে নিজ খরচায় ভুল শুদ্ধ করিয়া ক্ষতিপূরণসহ নতুন দলিল প্রস্তুত ও রেজিস্ট্রি করিয়া দিতে বাধ্য থাকিব। উল্লেখ্য দলিলে হস্তান্তরিত সম্পত্তির মূল্য কম দেখানো হয় নাই।

দলিলে বর্ণিত সম্পত্তিতে আমরা/আমাদের বৈধ স্বত্ব ও অধিকার বহাল আছে এবং প্রদত্ত বিবরণ আমার/আমাদের জ্ঞান ও বিশ্বাসমতে সত্য। তারিখঃ

হলফকারী/হলফকারীগণের স্বাক্ষরঃ

১)

সনাক্তকারীর ঘোষনাঃ

এই মর্মে ঘোষণা করিতেছি যে, হলফকারী/হলফকারীগণ আমার পরিচিত এবং আমার সম্মুখে তিনি/তাহারা দলিলে স্বাক্ষর প্রদান করিয়াছেন বা (আমি তাহার ও তাহাদের বা……………………………………………নং ক্রমিকধারী হলফকারীর নাম বকলমে লিখিয়া দিয়াছি)।

সনাক্তকারীর স্বাক্ষর ও তারিখঃ

ডাউনলোড করুন

পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা (বিদেশ থেকে জমি বিক্রয়) পূরণ কৃত নমুনা pdf

ডাউনলোড করুন

পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নমুনা (বিদেশ থেকে জমি বিক্রয়) পূরণ কৃত নমুনা Editable Word File