চেকের মামলায় রায়ের জন্য সময়ের প্রার্থনা : চেকের মামলায় রায়ের জন্য দিন ঠিক আছে। কিন্তু আপনি চাচ্ছেন বাদীর সমূদয় টাকা তাকে পরিশোধ করে দিয়ে আপোষ করে নিবেন। সেক্ষেত্রে আদালতে যদি চেকের মামলায় রায়ের জন্য দিন ঠিক থাকে তাহলে সে দিন রায়ের জন্য অপর একটি দিন চেয়ে সময়ের দরখাস্ত বা Time Petition দিতে হবে।
কিভাবে চেকের মামলায় রায়ের জন্য দিন ধার্য্য থাকলে টাইম পিটিশন দিয়ে সময় মঞ্জুর করাবেন তার একটি বাস্তব দরখাস্ত ফরম্যাট শেয়ার করব যাতে আপনি চেকের মালায় দিন ধার্য্য থাকলেও বাদীর টাকা পরিশোধ করে দিয়ে চেকের মামলা থাকে খালাস পেতে পারেন। ৩
মোকাম অতিঃ জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত, নাটোর
মামলা নং – ৩৪৩/১৯ ফৌঃ আপিল
মোঃ লোকমান হোসেন……..আপিলকারী
বনাম
রাষ্ট্র………………………….রেসপন্ডেন্ট
মাননীয় আদালতে আপিলকারী মোঃ লোকমান হোসেনের পক্ষে রায়ের জন্য সময়ের প্রার্থনা।
নিবেদন এই যে, উপরোক্ত নং মোকদ্দমায় অদ্য রায়ের জন্য দিন ধার্য্য আছে। আপিলকারী পক্ষে ১ মাসের সময় মঞ্জুর হইলে বাদীর সমুদয় দেনা পাওনা পরিশোধ করিয়া আপোষ করিয়া লইবে। এক্ষনে ১ মাস পর অপর একটি দিন ধার্য্য হওয়া একান্ত আবশ্যক। অন্যথায় আপিলকারী পক্ষে অপূরনীয় ক্ষতির কারন ঘটিবে।
বিধায় প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে ও বর্নিত কারনাধীনে উপরোক্ত নং মোকদ্দমার রায়ের জন্য ১ মাস পর অপর একটি দিন ধার্য্যের আদেশ দানে সুবিচারে মর্জি হয়। ইতি। তাং- ১৭/০৭/২০২৫ ইং।
আরো জানতে সাবস্ক্রাইব করুন- বাংলায় আইন জানুন with Hasanul Haque



