মোটরসাইকেল রেজিস্ট্রেশন এফিডেভিট ফরম্যাট ফরম্যাট আজকে শেয়ার করব।
বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেল একটি জনপ্রিয় যানবাহন হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অনেকেই বাইক কিনে তা নিজের নামে রেজিস্ট্রেশন করতে চান, কিন্তু অধিকাংশ সময় দালাল বা শোরুমের মাধ্যমে এটি করানো হয়। যার ফলে অতিরিক্ত খরচ ও হয়রানির সম্মুখীন হতে হয়। অথচ একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আপনি নিজেই আপনার বাইক নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারেন কোনো দালাল বা শো রুমের সহযোগীতা ছাড়াই।
শো রুম থেকে গাড়ি কিনে যদি নিজে মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে চান তাহলে আপনার কাছে একটা এফিডেভিট চাইতে পারে। এই এফিডেভিট এর ফরম্যাট আজকে দিচ্ছি যাতে নিজের বাইক নিজে রেজিষ্ট্রেশন করে স্মার্ট কার্ড এবং বাইকের নম্বর প্লেট পাবেন।
অঙ্গিকারনামা
(মোটরসাইকেল রেজিষ্ট্রেশন সংক্রান্ত)
বরাবর,
নোটারী পাবলিক, নাটোর
সমগ্র বাংলাদেশ।
আমি [নাম], [জন্ম তারিখ] , [পিতার নাম] , [মাতার নাম] সাং- [গ্রামের নাম], ডাকঘর [পোষ্ট ও পোষ্টাল কোড], [থানা] [জেলা], [পেশা] [ধর্ম] জাতীয়তাঃ বাংলাদেশী,
ধর্মতঃ প্রতিজ্ঞা পূর্বক আমি এই মর্মে ঘোষনা করিতেছি যে, নিম্ন তপশিল বর্নিত মোটরসাইকেল টি আমি [যেখান থেকে মোটরসসাইকেল কিছেন তার নাম ও ঠিকানা] হইতে [যে তারিখে কিনেছেন] ইং তারিখে ক্রয় করিয়া স্বত্ববান হইয়া ভোগ দখলে বিদ্যমান আছি। উক্ত তপশীল বর্নিত মোটরসাইকেল টি আমি রেজিষ্ট্রেশন এর পূর্বে কাহারো কাছে বিক্রয় বা হস্তান্তর করি নাই। তপশীল বর্নিত মোটরসাইকেল আমি নিজ দায়িত্বে নিবন্ধন করিয়া লইবো, ইহাতে বর্নিত [যেখান থেকে মোটরসসাইকেল কিছেন তার নাম ও ঠিকানা] এর কোন দায় দায়িত্ব থাকিল না বা রহিল না। ভবিষ্যতে তপশীল বর্নিত মোটরসাইকেল সম্পর্কে কোন আইনগত জটিলতা সৃষ্টি হইলে আমি নিজে দায়বদ্ধ থাকিব।
তপশীল বর্নিত মোটর সাইকেল
| যানের মডেল | FZS V2 DD Armada Blue MFG |
| যানের শ্রেনী | Motorcycle |
| প্রস্তুতকারক কোম্পানি/দেশ | ইন্ডিয়া |
| চেসিস নং | PS2RG64100A073626 |
| ইঞ্জিন নং | G3L5E0288900 |
| যানের রঙ | BLUE |
| অশ্ব শক্তি | ১৫০ সিসি |
| আসন সংখ্যা | চালক সহ ২ (দুই) |
| জ্বালানি | অকটেন |
| টায়ার | ২ টি |
| তৈরির সন | ২০২২ |
সত্যপাঠ
উপরোক্ত বর্ননা সমূহ সম্পুর্নরুপে সত্য মানিয়া অদ্য আপনার মোকামে হাজির হইয়া নিজ ছবি সংযোজন পূর্বক অত্র অঙ্গিকারনামা সম্পাদন করিয়া দিলাম। ইতি। তাং- [তারিখ] ইং
| ঘোষনাকারীর স্বাক্ষর ঘোষনাকারী আমার সামনে তাহার নিজ নাম স্বাক্ষর করিলেন। এডভোকেট জজ কোর্ট, [যে কোর্টে করা হচ্ছে তার নাম] |



