বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
Appeal
আপিল

আপিলকারীগণ পক্ষে দুইটি আপিল মোকদ্দমা একই ঘটনার তারিখ এবং একই ঘটনা হইতে উদ্ভূত হওয়ায় একই যুক্তি উপস্থাপন

মোকাম অতিঃ জেলা ও দায়রা জজ ১ম আদালত, নাটোর

ফৌঃ আপীল নং:  ৪৩/২০০৭

ফৌঃ আপীল নং:  ৩৭/২০০৯

 

        আপিলকারীগণ পক্ষে দুইটি আপিল মোকদ্দমা একই ঘটনার তারিখ এবং একই ঘটনা হইতে উদ্ভূত হওয়ায় একই যুক্তি উপস্থাপন করা হইল।

আপিলকারীগন মাননীয় আদালতে সম্মান পূর্বক নিবেদন করেন যে,

        ১। মামলার ঘটনার তারিখ ০৭/০২/২০০৪ ইং রাত্রী ১০ ঘটিকা এবং ১০/০২/২০০৪ ইং রাত্রী ১০ ঘটিকা। কিন্তু মোকদ্দমা দায়ের হইয়াছে ২৫/০২/২০০৭ ইং তারিখে। বিলম্বের কারন হিসাবে এজাহারে ঘটনার সময় মামলা করিলে এজাহারকারীদিগকে হত্যা করা হইবে মর্মে হুমকী প্রদান করায় মামলা করিতে বিলম্ব হইয়াছে। এই সময়েই একই ধারার মোকদ্দমা থানায় এবং আদালতে দাখিল হইয়াছে এবং এই ঘটনা হইতেই উদ্ভূত ৫৬/২০০৭ স্পেশাল ট্রাইবুনাল কেস ধারা বিস্ফোরক আইনের ৪(ক)/১৬ ধারায় একই আসামীদের বিরুদ্ধে দাখিল করিলে মহামান্য হাইকোর্ট বিভাগ ফৌজদারী আপিল নং ৪৭৪১/২০০৭, তাং- ১০/১২/২০২৪ ইং মামলার দায় হইতে আপিলকারী গণকে খালাস প্রদান করিয়াছেন। উক্ত আপিল মোকদ্দমায় বিজ্ঞ আদালত আপিল মামলার বিষয় বিশ্বাস করিয়াছেন প্রকারন্তরে অভিযোগকারী বাদীর মোকদ্দমাকে বিশ্বাস না করিয়া খালাস প্রদান করিয়াছেন। তদন্তকারী কর্মকর্তা সুদীর্ঘদিন বিলম্বের বিষয় যথাযথ ছিল মর্মে কোন ব্যাখ্যা কিংবা তদন্ত করিয়া প্রতিবেদন দাখিল করেন নাই। আপিলকারী গণের বিরুদ্ধে দঃ বিঃ ৪৩৬ ধারায় মোট ১৩ টি মোকদ্দমা হয় যাহার ১২ টি খালাস হইয়াছে যহার মধ্যে ১০ টি মামলার ফাইনাল রিপোর্ট এবং ২ টি স্বাক্ষীর মাধ্যমে আপিলকারীগণ মধ্যে খালাসপ্রাপ্ত হইয়াছেন।

একই সময়ে একই ঘটনা হইতে উদ্ভূত একাধিক মোকদ্দমার কিছু খালাসপ্রাপ্ত হইলে প্রকারন্তরে সকল মোকদ্দমার অসারতাই প্রমান করে। রাজনৈতিক মামলার ক্ষেত্রে ১৯ এম এল আর (এডি) ২৫৫ প্রনিধান যোগ্য It is well established principle of law that when any informant lodge the FIR with in ordinate delay with political color created the prosecution is shaky, doubtful and unbelievable.

        ২। একই মোকদ্দমা হইতে উদ্ভূত বিঃ ক্ষঃ ৫৬/২০০৭ যাহা ইতিপূর্বেও মহামান্য হাইকোর্ট হইতে খালাস প্রাপ্ত হইয়াছে (ইতিপূর্বেও বর্নিত)। একই ঘটনা হইতে জি. আর. ১০৬/২০০৭ মোকদ্দমায় বিজ্ঞ নিম্ন আদালত অতিঃ জেলা ম্যাজিঃ মোকদ্দমার বিষয়কে বিশ্বাস স্থাপন করিয়া গত ২৬/০৭/২০০৭ তারিখে ১৪৮/১৪৯/৪৩৬/৪২৭/১১৪ দঃ বিঃ ধারায় অপভিযোগ গঠন করিয়া মোকদ্দমা যথাযথভাবে প্রমান না হওয়া স্বত্বেও আপিলকারী আসামীগণকে  দঃ বিঃ ৪৩৬ ধারার অপরাধে ৫ বছরের সশ্রম কারাদণ্ড আরো দশ হাজার টাকা জরিমানা এবং দঃ বিঃ ৪২৭ ধারায় এক বছর ও আপীলকারী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আতিকুর রহমান তালুকদার কে দঃ বিঃ ১১৪ ধারায় এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। যাহা মোটেই বিশ্বাসযোগ্য নহে এবং আইন দ্বারা গ্রহন যোগ্য নহে।

        ৩। মোকদ্দমা প্রমানের স্বার্থে রাষ্ট্র পক্ষে ২৬ জন স্বাক্ষীর জেরা জবানবন্দি উপস্থাপিত হইয়াছে কিন্তু সকল স্বাক্ষী একে অপরের আত্মীয়। এ সংক্রান্তে বিজ্ঞ আদালত উল্লেখ করেন যে এই মামলার এজাহারকারীর সহ অধিকাংশ স্বাক্ষী একে অপরের আত্মীয়। এদের অনেকেরই নিকটাত্মিয়রা গামা হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত। জেরা কালে প্রশ্ন উঠেছে নিকট আত্মিয়দের দন্ডাদেশ হওয়ায় স্বাক্ষীরা মিথ্যা স্বাক্ষ্য দিয়েছে তাদের নিরপেক্ষতা নিয়ে যুক্তি তর্ক কালে প্রশ্ন উথাপিত হইয়াছে। এ প্রসঙ্গে বিজ্ঞ নিম্ন আদালত ১৩ (বি এল টি) ৪৭৩  থেকে উল্লেখ করেন There is no rule of law that if independent witnesses are not available in a case, a conviction can’t be sustained on the evidence of eye witness who are relative and partisan witness.

বিজ্ঞ নিম্ন আদালতের উক্ত বক্ত্যবের প্রেক্ষিতে বলা যায় যেখানে বা কোন মোকদ্দমায় নিরপেক্ষ স্বাক্ষী Available না হইলে সেক্ষেত্রেই .প্রযোজ্য। কিন্তু PW1/PW2 সহ সকল স্বাক্ষীর বক্তব্য থেকেই দেখা যায় ঘটনা স্থলের আশেপাশে অনেক লোকের বসতবাড়ি রহিয়াছে এবং অনেকের ঘটনাস্থলের আশেপাশে দোকানপাঠ রহিয়াছে আবার এমন অনেক স্বাক্ষী ১৬১ ধারায় পরীক্ষা হইলেও স্বাক্ষ্য প্রদান কালে তাহারকে উপস্থাপন করা হয় নাই এক্ষেত্রে ৪৮ (ডি এল আর) ১৯৬ এবং ২৫ (ডি এল আর) ৩৯৮,  6 (BLC) 310 প্রনিধানযোগ্য Non examination of independent witness specially some of the close neighbours calls for a presumption under section 114(g) of The Evidence Act against the prosecution to the effect that they been examined, they might have deposed against the prosecution case.

Best evidence available not produced……presumption against party not doing so. Khorshed Ahmed PLD 1957 kar. 359.

        ৪। বিজ্ঞ নিম্ন আদালত আসামী পক্ষের যুক্তি তর্ক শুনানী কালে যে চার্জশিট ভুক্ত ৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয় নি সে প্রসঙ্গে ১১ (বি এল টি) ১৫৫ – Prosecution is not bound to examine all the witnesses cited in the charge sheet. এখানে উল্লেখ্য যে বাধ্যবাধকতা নয়। মোকদ্দমা প্রমানের স্বার্থে নিরপেক্ষ স্বাক্ষীর উপস্থিতির কথাই আইনে বলা হইয়াছে। Manner of the incident as alleged must be proved by prosecution alone 41 (DLR) 349.

The rule of evidence is that the best evidence should always be given- primary evidence regarded as the best evidence. তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে গাড়ির ড্রাইভারকে স্বাক্ষ্য হিসাবে ১৬১ ধারায় পরীক্ষা করিয়াছেন। কিন্তু লগ বই জব্দ করেন নাই। আবার বিশ্বাস যোগ্য কোন আলামত ঘটনাস্থল হইতে পুলিশ জব্দ করিতে ব্যার্থ্য হইয়াছেন। এ প্রসঙ্গে 40 (DLR) 443 প্রনিধান যোগ্য। Non seizer of Alamat from the place of occurence and other circumstances not having been established, the prosecution story fails. Para-14. আইনের সুস্পষ্ট বিধান material Witness avoid করিলে যে সন্দেহের সৃষ্টি হয় তাহা আসামী পক্ষ ভোগ করিতে অধিকারী রাষ্ট্র পক্ষ নয়।  

       ৫। Prosecution is to prove its case by satisfactory, cogent and reliable evidence against the accused beyond all reasonable doubt. 10 (BLD) 251 (AD).

এ প্রসঙ্গে এই মোকদ্দমার সার্বিক বিষয়াদি বিবেচনা করিলে দেখা যায় বিজ্ঞ নিম্ন আদালত আইনের যথাযোগ্য বিশ্লেশন না করিয়া ফরমায়েসি ও রাজনৈতিক ইশারায় দমন নীতির মানষিকতায় আপিলকারিগনকে সাজা প্রদান করিয়াছেন যাহা একই মোকদ্দমা হইতে উদ্ভূত ৪৭৪১/২০০৭ তাং- ১০/১২/২০২৪ (মহামান্য হাইকোর্ট বিভাগ) এর রায় হইতেই অনুধাবন যোগ্য।