মোকাম জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নাটোর
ফৌঃ আপীল নং: /২৪
সূত্র- মোবাইল কোর্টের মামলা নং- ০২/২৫ (ভ্রাম্যমান), তাং- ১২/০১/২৫ ইং
ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা।
| আপিলকারী মোঃ আবুল কাশেম পিতা- মৃত আব্দুল আজিজ সাং- চন্দ্রপুর, তুলাধুনা থানা- গুরুদাসপুর জেলা- নাটোর | বনাম | রেসপন্ডেন্ট ১। রাষ্ট্র পক্ষে – পাবলিক প্রসিকিউটর নাটোর। |
মাননীয় আদালতে আপিলকারী পক্ষে বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালতের গত ইং ১২/০১/২৫ তারিখের রায় ও আদেশ রদ রহিতের প্রার্থনা।
সম্মান পূর্বক আপিলকারী নিবেদন করেন যে, গত ১২/০১/২৫ ইং তারিখে অভিযোগকারী মোঃ মাহাবুবুর রহমান, পরিদর্শক, মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর “খ” সার্কেল, জেলা কার্যালয় নাটোর এর অভিযোগের প্রেক্ষিতে জনাব ফাহমিদা আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার, গুরুদাসপুর নাটোর অভিযুক্ত আপিলকারী আসামীকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় অপরাধ আমলে গ্রহন করিয়া এবং স্বাক্ষীগণের উপস্থিতিতে জব্দ কৃত আলামত উদ্ধার করিয়া মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারার বিধান মতে দোষি সাব্যস্ত করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দোষি সাব্যস্ত করিয়া আপিলকারী আসামীকে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড রায় প্রদান করেন।
উক্ত রায় ও আদেশ দ্বারা আপিলকারী আসামী ক্ষতিগ্রস্ত হইয়া ভ্রাম্যমাণ হেতুবাদের আলোকে আপিল দায়ের করিতেছেন।
বিধায় প্রার্থনাক হাজতি আপিলকারি আসামীর অত্র আপীল মোকদ্দমা গ্রহন করতঃ ন্যায়ানুগ আদেশ দান সহ আপিল শুনানি পূর্বক হাজতি আপিলকারী আসামীর বিরুদ্ধে আনিত গত ১২/০১/২৫ তারিখের আদেশ রদ রহিতের প্রার্থনা মঞ্জুরের আদেশ দানে সুবিচারে মর্জি হয়। ইতি। তাং- ০৬/০২/২৫ ইং।
হেতুবাদ সমূহ
১। আপিলকারী আসামী সম্পুর্ন নির্দোষ এবং তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নহে এবং বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত সঠিক বিষয় টি উপলব্ধি করিতে ব্যার্থ হইয়া আপিলকারী আসামীর বিরুদ্ধে যে আদেশ প্রদান করিয়াছেন উহা রদ রহিত যোগ্য অর্থাৎ আপিল মঞ্জুর যোগ্য।
২। বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালতে প্রদত্ত স্বাক্ষিগনের স্বাক্ষের যথাযথভাবে বিশ্লেষন করিতে ব্যার্থ্য হইয়া যে রায় প্রদান করিয়াছেন উহা রদ রহিত যোগ্য অর্থাৎ আপিল মঞ্জুর যোগ্য।
৩। ভ্রাম্যমাণ আদালতে প্রদত্ত স্বাক্ষিদের জবানবন্দি একে অপরের সম্পূরক না হওয়ায় বিষয়টি সন্দেহ জনক হওয়ায় আপিল মঞ্জুর যোগ্য।
৪। বিজ্ঞ ভ্রাম্যমান আদালত অনেক কিছু সহজাতভাবে বিশ্বাস স্থাপন করিয়া বিজ্ঞ ভ্রাম্যমান আদালত যে রায় প্রদান করিয়াছে তাহা রদ রহিত যোগ্য বিবেচনায় আপিল মঞ্জুর যোগ্য।
৫। উক্ত আপিলকারী আসামী একজন বয়োবৃদ্ধ এবং হৃদরোগে আক্রান্ত ব্যাক্তি। দীর্ঘদিন হাজতাবদ্ধ থাকায় সুচিকিৎসার অভাবে তাহার মৃত্যু অথবা গুরুত্বর স্বাস্থ ঝুকির মধ্যে রহিয়াছে বিবেচনায় আপিল মঞ্জুর যোগ্য।
৬। অন্যান্য হেতুবাদ সমূহ আপীল শুনানিকালে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হইবে।



