বাংলাদেশে নতুন ভূমি জরিপ চলমান রয়েছে, যেটা ডিজিটাল ভূমি জরিপ (BDS) বলে পরিচিত।আপনার জমির মালিকানা সুরক্ষিত করার এখনি সময় এই সুযোগ বার বার আসবে না। কিন্তু কিছু ভুল করলে এই সুযোগই আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। হারাতে পারেন জমির মালিকানা। তাই এখনই সতর্ক হন এবং নিচের ৬ টি বিষয়গুলো মেনে চলুন, তাহলে বি ডি এস জরিপে আপনার নাম উঠবে।
১. জমির মালিকানার সব কাগজপত্র প্রস্তুত রাখুন: আপনার জমির দলিল, খতিয়ান, নামজারি, খাজনার রশিদ এবং উত্তরাধিকার সনদ এই সকল দলিলাদি সব কিছু গুছিয়ে হাতের কাছে রাখুন। জরিপের সময় জরিপ কর্মকর্তারা এসব কাগজপত্র দেখতে চাইবেন।
২. জমির দখল নিশ্চিত করুন: শুধু দলিল এবং কাগজপত্রে আপনার নাম থাকলেই হবে না, বাস্তবেও আপনার জমির দখল থাকতে হবে। যদি জমি খালি থাকে বা অন্য কেউ জোরপূর্বক দখল করে থাকে, তাহলে নতুন ভূমি জরিপে আপনার নাম ওঠানো কঠিন হবে। তাই জমি নিজের দখলে রাখতে চাষাবাদ করতে পারেন, ঘর তুলে রাখতে পারেন, ফলমূলের গাছ লাগাতে পারেন, সীমানা প্রাচীর তৈরি করে রাখতে পারেন, চিকন ফসলের আবাদ করতে পারেন।
৩. ভূমি জরিপ টিমকে সঠিক তথ্য দিন: জরিপ কর্মকর্তাদের কাছে কোনো তথ্য লুকাবেন না অথবা ভুল বা অসত্য তথ্য দিলে ভবিষ্যতে আইনি ঝামেলায় পড়তে পারেন। তাই বিডিএস জরিপ চলাকালে জরিপ কর্মকর্তাদের সঠিক তথ্য দিয়ে আপনার জমির মালিকানা সুরক্ষিত করুন।
৪. প্রতিবেশীর সঙ্গে সীমানা ঠিক করুন: আপনার এবং প্রতিবেশীর জমির সীমানা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা জরিপের আগেই সমাধান করে নিন। এতে পরে সীমানা সংক্রান্ত মামলা-মোকদ্দমা এড়ানো যাবে এবং যার যার সম্পত্তিতে তার তার নাম উঠবে।
৫. ভুল হলে সঙ্গে সঙ্গে আপত্তি জানান: যদি দেখেন জরিপের কোন তথ্যে আপনার নাম বা জমির পরিমাণে কোনো ভুল হয়েছে অথবা অন্য কিছুতে ভুল আছে তাহলে দেড়ি না করে লিখিতভাবে আপত্তি আবেদন জমা দিয়ে সমাধান করে নিন।
৬. ডিজিটাল রেকর্ডের গুরুত্ব বুঝুন: একবার আপনার নাম ডিজিটাল রেকর্ডে সঠিকভাবে উঠে গেলে তা ভবিষ্যতে পরিবর্তন করা প্রায় অসম্ভব। তাই এবার যদি সামান্য অবহেলা করেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে। তাই এখনি উপরোক্ত পদক্ষেপ গ্রহন করে নতুন ভূমি জরিপে (BDS) জরিপে নিজের নাম উঠান।
মনে রাখবেন, এই নতুন বিডিএস জরিপের সময় সতর্ক থাকলে আপনার জমির মালিকানা থাকবে নিরাপদ ও ঝামেলামুক্ত। কিন্তু অসচেতন হলে জমির আসল মালিক হয়েও আপনি মালিকানা হারাতে পারেন। তাই এখনি বিডিএস জরিপ বা ডিজিটাল ল্যান্ড সার্ভে শুরু হবার পূর্বেই সতর্ক হোন।
আশা করি এই নতুন পোষ্টটি আপনার কাজে লাগবে।
যে ভুল করলে নতুন ভূমি জরিপে নাম উঠবে না জেনে নিন:



