নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত ১০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করে। তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী থাকায় আগামী বৃহস্পতিবার ওই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার কার্যকরী কমিটির ১১টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল গতকাল বেলা ২টা পর্যন্ত। তবে দুজন প্রার্থী সময় বৃদ্ধির আবেদন করলে নির্বাচন কমিশন আরও এক ঘণ্টার সময় বাড়িয়ে দেয়। নির্ধারিত সময় শেষে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিতরা হলেন—
সভাপতি: রুহুল আমিন তালুকদার
সিনিয়র সহসভাপতি: এস এম লুৎফর রহমান
সহসভাপতি: রফিক আহাম্মদ
সাধারণ সম্পাদক: শরীফুল হক
কোষাধ্যক্ষ: মোখলেসুর রহমান
পাঠাগার সম্পাদক: সুদীপ্ত সাওন
নিরীক্ষণ সম্পাদক: আরিফুল ইসলাম
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: সাঈদুল ইসলাম
আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মাহমুদুর রহমান প্রামাণিক
মহিলা সম্পাদিকা: দিনাই তাছরিন
আগামী বৃহস্পতিবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


