বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
ফারজানা রুপা আটক

ফারজানা রুপা প্রশ্ন করলেন বিচারককেই!

একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা আদালতে রিমান্ড শুনানির সময় বিচারককে সরাসরি প্রশ্ন করেছেন, “হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে?” তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষ উস্কানির অভিযোগ আনলেও, তাকে হত্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা তিনি বিচারকের কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী দাবি করেন, ফারজানা রুপা ও অন্যান্য আসামিরা আন্দোলনের সময় উস্কানি দিয়েছেন এবং শেখ হাসিনার শাসনকে স্বৈরাচারী করতে সহায়তা করেছেন। তিনি আরও উল্লেখ করেন, যারা গুলি চালিয়েছে এবং যারা সহায়তা করেছে, উভয়েই অপরাধী এবং তাদের একই শাস্তি হওয়া উচিত।

বিচারক ফারজানা রুপাকে উদ্দেশ্য করে বলেন, তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য সহযোগিতা করেছেন এবং সাংবাদিকদের মধ্যে শাকিল, ফারজানা রূপা ও শ্যামল দত্তসহ কয়েকজন সাংবাদিকতার নাম কলঙ্কিত করেছেন। তিনি আরও উল্লেখ করেন, তারা হাজার হাজার কোটি টাকা সুবিধা নিয়েছেন।

শুনানি শেষে আদালত ফারজানা রূপাসহ অন্যান্য আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর গোলচত্ত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী গুলিতে নিহত হন। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী আন্দোলনের পর শেখ হাসিনার শাসনামলে তার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করছে, তবে সহিংসতা ও প্রতিশোধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সাংবাদিক ফারজানা রূপা ও তার স্বামী শাকিল আহমেদকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কেড়েছে।