বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
1739285680 5b26bd55d5d6909c563a53b4de1f6050
Pinaki

পিনাকী ভট্টাচার্যের ঠিকানা প্রকাশ ও হুমকির ঘটনায় আদালতে মামলা

অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের ফ্রান্সের বাসার ঠিকানা প্রকাশ এবং তাকে হেনস্তার প্রকাশ্য হুমকির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশেও পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য জানান, এ ঘটনার পরও তিনি অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন অনুভব করছেন না। তিনি আশাবাদী যে তার বগুড়ার বাসায় কেউ হামলা চালাবে না।

তিনি বলেন, “চিন্তার কিছু নেই, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে যে শহরে শোক পালন করে দোকানপাট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, সেখানে আওয়ামী লীগ কর্মীরা আমার বাড়িতে হামলা চালাবে—এটি একপ্রকার অসম্ভব।”

এদিকে, তার পরিবারের ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগে সুশান্ত নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পিনাকী ভট্টাচার্য আরও জানান, তাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে ‘আ টিম গ্যাং’-এর প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে পৃথক মামলা করা হয়েছে।