বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
জয়ের আইনজীবী নিয়োগ
জয়ের আইনজীবী নিয়োগ

সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (State Defense Lawyer) নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের আইনি প্রক্রিয়া এবং ট্রাইব্যুনালের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন।

জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যায় উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এডভোকেট মনজুর আলমকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিশেষ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গিয়েছে। গত ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পলাতক থাকা জয়ের পক্ষে এই বিজ্ঞ আইনজীবীকে নিয়োগ দেন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

এরই ধারাবাহিকতায় আজ চার্জ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় চার্জ শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়।

এদিকে একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এ মামলার অন্যতম আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। ট্রাইব্যুনালে তাকে আজ হাজির করে পুলিশ। তার হয়ে ট্রাইব্যুনালে লড়ছেন আইনজীবী জনাব লিটন আহমেদ।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। তাঁর সঙ্গে আরো ছিলেন প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম, প্রসিকিউটর জনাব গাজী এমএইচ তামিম এবং জনাব সহিদুল ইসলামসহ অন্যরা।