ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
আজ সোমবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন আইন সচিব শেখ আবু তাহের।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩ (২) (ছ) এবং বিধি ৩ (৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে ৫ বছরের জন্য মনোনীত করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


