বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
Land sale
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

একটি জমি যদি ভিন্ন ভিন্ন সময়ে দুইজন ব্যক্তির নিকট বিক্রয় করা হয়, তাহলে জমিটির প্রকৃত মালিক কে হবেন?

একটি জমি যদি ভিন্ন ভিন্ন সময়ে দুইজন ব্যক্তির নিকট বিক্রয় করা হয়, তাহলে জমিটির প্রকৃত মালিক কে হবেন? এ বিষয়ে আজকের ব্লগে আলোচনা করা হল।

 মনে করুন, একটি জমি ২০০৫ সালে একজন ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে, যার দলিল নম্বর ১২০০/৫। পরে একই জমি ২০১০ সালে অন্য আরেকজনের কাছে বিক্রি হয়, যার দলিল নম্বর ২০০০/১০। দ্বিতীয় ব্যক্তি ঐ জমির নামজারিও করে ফেলেছেন।

এই পরিস্থিতিতে আইন অনুযায়ী, যিনি আগে জমিটি ক্রয় করেছেন অর্থাৎ ২০০৫ সালের দলিল যার নামে, তিনিই হবেন জমির প্রকৃত মালিকানার হকদার। যদিও ২য় ব্যক্তি খারিজ করে ফেলেছেন, তবুও প্রথম ক্রেতা এসিল্যান্ড অফিসে ‘মিসকেস’এর মাধ্যমে ২য় খারিজটি বাতিলের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করার পর কর্তৃপক্ষ উভয়ের দলিল পর্যবেক্ষণ করবেন। যদি দেখা যায় একটি দলিল আগে হয়েছে এবং অপরটি পরে, তাহলে প্রথম দলিলটিই বৈধ দলিল হিসেবে গণ্য হবে। ফলে দ্বিতীয় দলিল ও নামজারি বা খারিজ উভয়ই বাতিল হয়ে যাবে।”

সুতরাং, একই জমি একাধিকবার বিক্রি করা হলেও আইন অনুযায়ী যে ব্যক্তি আগে দলিল রেজিস্ট্রি করে নিয়েছেন, তিনিই হবেন জমির বৈধ ও প্রকৃত মালিক।